রাজনীতি

পলাতক রোহিঙ্গাদের আশ্রয় দিতে খালেদা জিয়ার আহবান

খালেদা জিয়া

খালেদা জিয়ার বিবৃতি

মিয়ানমারের উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে সহিংসতায় অসংখ্য রোহিঙ্গাদের নিহত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে পলাতক রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।

সোমবার এক বিবৃতিতে বিএনপি চেয়ারপার্সন বলেন, রাখাইন রাজ্যে সহিংসতায় সে দেশের রোহিঙ্গাদের ওপর নিরাপত্তা বাহিনীর গুলিবর্ষণে অসংখ্য মানুষ হতাহতের ঘটনায়  নিন্দা  ও গভীর উদ্বেগ প্রকাশ করেন।

তিনি আরো বলেন, জীবন ভয়ে পালিয়ে আসা রোহিঙ্গা পুরুষ-নারী-শিশুদের বাংলাদেশে আশ্রয় এবং তাদের সার্বিক নিরাপত্তা দেয়ার জন্য আমি বাংলাদেশের প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছি।

এসময় তিনি রোহিঙ্গা সমস্যা নিয়ে অমনোযোগী বাংলাদেশ সরকারের দুর্বল কুটনৈতিক তৎপরতার কারণেই পরিস্থিতি শোচনীয় রূপ ধারণ করেছে মন্তব্য করে খালেদা জিয়া বলেন, আমি বাংলাদেশে আশ্রয় পাওয়া রোহিঙ্গাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করে নিজ দেশে ফেরত পাঠাতে উদ্যোগ গ্রহণের আহবান জানাচ্ছি।

বিষয়:খালেদা জিয়া রাখাইন রাজ্যে রোহিঙ্গা রোহিঙ্গাদের

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…