আদালত

পলাতকের পক্ষে আদালতে উপস্থিত না হতে আইনজীবীদের সতর্ক করলেন হাইকোর্ট

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা মহানগরীর কেন্দ্রস্থলে একটি বিশাল ভবন ও তার সামনে একটি প্রতিমা দেখা যাচ্ছে, যা শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা।. Channel i News – চ্যানেল আই নিউজ

আইনি প্রক্রিয়ায় বাইরে থাকা কোন পলাতক ব্যক্তির পক্ষে আদালতে উপস্থিত না হতে আইনজীবীদের সতর্ক করেছেন হাইকোর্ট।

দুর্নীতির মামলায় দণ্ডিত এক ব্যক্তির আপিল ও জামিন আবেদন জন্য অনুমতি চাওয়ার প্রেক্ষাপটে আইনজীবীর উদ্দেশ্য রোববার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ একথা বলেন।

আদালত আবেদনকারী আইনজীবীর উদ্দেশ্যে বলেন, ‘যারা দেশের বাইরে থাকবেন, প্রসিডিংয়ের বাইরে থাকবেন, তাদের আবেদন নিয়ে আসবেন না। এ বিষয়ে সতর্ক থাকবেন। পলাতক ব্যক্তির পক্ষে অ্যাপিয়ার করবেন না। পলাতকের পক্ষে অ্যাপিয়ার করলে আদালত অবমাননার রুল ইস্যু করে দেওয়া হবে।’

একপর্যায়ে আদালত দণ্ডিত ব্যক্তির আপিল ও জামিন আবেদন জন্য অনুমতি দেন।

বিষয়:আদালত পলাতক হাইকোর্ট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…