চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পর্দা উঠছে বেঙ্গল উচ্চাঙ্গ সংগীত উৎসব ২০১৭ এর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:১৫ অপরাহ্ণ ২৬, ডিসেম্বর ২০১৭
বিনোদন
A A
বেঙ্গল উচ্চাঙ্গ সঙ্গীত উৎসব

বেঙ্গল উচ্চাঙ্গ সঙ্গীত উৎসব

সবরকম প্রস্তুতি শেষ করে অবশেষে ২৬ ডিসেম্বর মঙ্গলবার শুরু হচ্ছে বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব ২০১৭।

মঙ্গলবার সন্ধ্যায় উৎসব উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বিশেষ অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর, সাংসদ ফজলে নূর তাপস, বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা, আবাহনী লিমিটেডের সভাপতি সালমান এফ রহমান, স্কয়ার গ্রুপের পরিচালক অঞ্জন চৌধুরী এবং ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হোসেন।

এ বছর ধানমন্ডি আবাহনী মাঠে আয়োজন করা হচ্ছে বেঙ্গল শাস্ত্রীয় সংগীত উৎসবের ষষ্ঠ আসর। বিশ্বের সবচেয়ে বড় উচ্চাঙ্গ সংগীত উৎসবটি এই বছর উৎসর্গ করা হয়েছে ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামানকে।

উৎসব শুরু হবে কাজাখিস্তানের অর্কেস্ট্রা দল আস্তানা সিম্ফনি ফিলহারমোনি ও খ্যাতিমান বেহালা শিল্পী ড. এল সুব্রামানিয়ামের পরিবেশনা দিয়ে। এইদিন সরোদে যন্ত্রসংগীত পরিবেশন করবেন রাজরূপা চৌধুরী, খেয়াল গাইবেন বিদুষী পদ্মা তালওয়ালকার, সুপ্রিয়া দাস, বেঙ্গল পরম্পরা সংগীতালয়, সেতারে থাকবেন ফিরোজ খান। বাঁশি ও সেতারে যন্ত্রসংগীত পরিবেশন করবেন রাকেশ চৌরাসিয়া ও পূর্বায়ণ চট্টোপাধ্যায়।

উচ্চাঙ্গ সংগীত উৎসব চলবে ২৬-৩০ ডিসেম্বর প্রতিদিন সন্ধ্যা ৭ টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত। এবার বেঙ্গল উচ্চাঙ্গ সংগীত উৎসবের সম্প্রচার সহযোগী হিসেবে আছে চ্যানেল আই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অধ্যাপক আনিসুজ্জামানআবুল খায়ের লিটু
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

জুলাই ১৫, ২০২৬

স্পেনের বিপক্ষে হেরে রেফারির ওপর ক্ষোভ দেশমের

জুলাই ১৫, ২০২৬

ফ্রান্সকে উড়িয়ে ফাইনালে স্পেন, আবেগাপ্লুত কোচ দে লা ফুয়েন্তে

জুলাই ১৫, ২০২৬

ফরাসিদের জয়রথ থামিয়ে ১৬ বছর পর ফাইনালে স্পেন

জুলাই ১৫, ২০২৬

ভেনিসে আজীবন সম্মাননা পাচ্ছেন ‘দ্য এক্সরসিস্ট’ অভিনেত্রী

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT