চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পর্দায় আসছে গণঅর্থায়নে নির্মিত ‘শাটল ট্রেন’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২৫ অপরাহ্ণ ১১, ফেব্রুয়ারি ২০১৯
বিনোদন
A A

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাথে ‘শাটল ট্রেন’ নামটি জড়িয়ে আছে ওতপ্রোতভাবে। শাটল ট্রেনের সাথে পরিচিত নন এমন মানুষ খুঁজে পাওয়া দুস্কর, বিশেষ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নামটি যাদের পরিচিত। আর এই অতিপরিচিত নামটি নিয়ে নির্মিত হয়েছে একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। যা এবার আসছে বড় পর্দায়।

হ্যাঁ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনকে কেন্দ্র করেই রচিত হয় এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাসি, কান্না বা প্রেম-ভালোবাসা আর আনন্দ-বেদনার মহাকাব্য। এই মহাকাব্যের কিছু সময়, কিছু ঘটনা আর অনুভূতি নিয়ে নির্মিত হয়েছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘শাটল ট্রেন’। এক বছর ধরে নির্মাণকাজ শেষে আগামি ২৪ ফেব্রুয়ারি পর্দায় আসছে ‘শাটল ট্রেন’।

এমনটাই জানিয়েছেন ছবির নির্মাতা প্রদীপ ঘোষ। গণঅর্থায়ণে নির্মিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনকে উপজীব্য করে প্রথম বারের মত নির্মিত হয়েছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘শাটল ট্রেন’। এ চলচ্চিত্রটিতে থাকছে বিশ্ববিদ্যালয়ের নৈসর্গিক সৌন্দর্য, প্রেম-ভালবাসা, বিচ্ছেদ ও শিক্ষাঙ্গনের নানান বৈচিত্র কর্ম।

সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নির্মাতা জানান, ১৯৮১ সাল থেকে পথচলা শুরু করে এখনো শিক্ষার্থীদের নিত্যসঙ্গী হিসেবে চলমান এই শাটল ট্রেন। শাটল ট্রেন যেন একটি মঞ্চ। আর এই মঞ্চের শিল্পী হলেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা প্রতিদিন আসা যাওয়ার সময় বগির দেয়ালে ‘ড্রাম’ চাপরিয়ে উচ্চস্বরে গান গেয়ে সারা বগি মাতিয়ে রাখেন। এ বগিতেই গান গাইতে গাইতে শিল্পী হয়ে উঠেছেন অনেকেই। তাদের মধ্যে আজ দেশের অন্যতম তারকাশিল্পী হলেন নকীব খান, পার্থ বড়ুয়া, এসআই টুটুলসহ আরো অনেকেই। শুধু গান নয় এই ট্রেনকে ঘিরে গড়ে ওঠেছে হাজারো গল্পকথা অনেক প্রেম কাহিনী। শাটল ট্রেন আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একসূত্রে গাঁথা। সেইসব ভাবনা থেকেই চলচ্চিত্র ‘শাটল ট্রেন’।

তিনি জানান, চলচ্চিত্রটিতে মোট আটটি মৌলিক গান রয়েছে। গানগুলোর কথা সুর এবং কণ্ঠ দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা। এতে অভিনয়ও করছেন তারা। বিশ্ববিদ্যালয়ের ৩৬তম ব্যাচের ছাত্রী মোহসেনা ঝর্ণার ‘বহে সমান্তরাল’ গল্প অবলম্বনে নির্মিত হচ্ছে এই চলচ্চিত্র।

পরিচালক নিজেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ৩৪তম ব্যাচের সাবেক ছাত্র। ছবিতে তার প্রধান সহকারী পরিচালক হিসেবে আছেন নির্মাতা রিফাত মোস্তফা।

Reneta

আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি বিকেল ৩টা, ৫টা এবং সন্ধ্যা ৭টায় এই ‘শাটল ট্রেন’ এর প্রদর্শনী হবে ঢাকার শাহবাগের সুফিয়া কামাল গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে। এছাড়া চট্টগ্রাম বিশববিদ্যালয়ে সাত দিনের উৎসবের প্রস্তুতি নেয়া হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রদীপ ঘোষলিড বিনোদনশাটল ট্রেন
শেয়ারTweetPin

সর্বশেষ

হরমুজ সংকটে আবারও ঊর্ধ্বমুখী তেলের বাজার

জুলাই ১৩, ২০২৬

আর্জেন্টিনার মানুষ আমাদের মতোই উপভোগ করছে: মেসি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বরিশাল পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জুলাই ১৩, ২০২৬
ছবি: চ্যানেল আই

রামুতে পাহাড়ি ঢলের পানিতে ভেসে গিয়ে বৃদ্ধের মৃত্যু

জুলাই ১৩, ২০২৬

কিডনি ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT