চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পরীকে ইন্ডাস্ট্রি ঠিকমত ব্যবহার করেনি’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪০ অপরাহ্ণ ২৬, অক্টোবর ২০১৭
বিনোদন
A A

অনুষ্ঠানের আবহ অনেকটাই বদলে গিয়েছিল উচ্চস্বরে উচ্চারিত একটি বাক্যে। ‘পরীকে ইন্ডাস্ট্রি ঠিকমত ব্যবহার করেনি।’ বাক্যটি যখন হয় ‘মনপুরা পরিচালক গিয়াসউদ্দিন সেলিমের। তখন বাক্যটির ওজন বেড়ে যায়। ভরা মজলিশে উচ্চস্বরে কথাটি বলে আরাম করে বসতেই চ্যানেল আই অনলাইনের প্রশ্ন, ‘আপনি এটি বিশ্বাস থেকে বলছেন নাকি নিজের ছবির নায়িকার প্রচারণাগত অবস্থান থেকে বলছেন?’ তখন তিনি স্থির কণ্ঠে বলেন, ‘আমি নির্মাতা হিসেবেই বলছি তার মেধাকে ইন্ডাস্ট্রি ব্যবহার করতে পারেনি। সেটা যদি আমার স্বপ্নজাল মুক্তি নাও পেত তবুও বলতাম।’

সম্প্রতি নায়িকা পরীমণির জন্মদিন অনুষ্ঠানে এসব কথা বলেন গিয়াসউদ্দিন সেলিম। তিনি আরো বলেন, ‘নতুন বছরে ‘স্বপ্নজাল ছবিতে পরীর অনারোপিত সৌন্দর্য এবং শক্তিশালী অভিনয়স্বত্বার প্রকাশ দেখতে পাবে।’

গিয়াসউদ্দিন সেলিমের পরিচালনায় দ্বিতীয় ছবি ‘স্বপ্নজাল’ মুক্তি পাবে ২০১৮ সালের ফেব্রুয়ারীতে। এর আগে ২০০৯ সালে মুক্তি পায় চঞ্চল চৌধুরী ও পারহানা মিলির অভিনয়ে তার প্রথম পরিচালিত ছবি ‘মনপুরা’। যা সব শ্রেণীর দর্শককে আলোড়িত করেছিল।  তার দ্বিতীয় পরিচালনা ‘স্বপ্নজাল’ এর নায়িকা পরীমণি। ছবিটি প্রযোজনা করেছে বেঙ্গল ফাউন্ডেশন।

Banglabid

গিয়াসউদ্দিন সেলিমের করা মন্তব্যের বিষয়ে পরীমণি চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘এটা ভাইয়া তার স্নেহের জায়গা থেকে বলেছেন হয়তো। তবে স্বপ্নজাল করতে গিয়ে একটা জিনিস অল্প হলেও বুঝেছি  অভিনয় অন্তরের ভেতর থেকে আসতে হয়। তাহলেই যে কোন চরিত্র হয়ে ওঠা যায়। নতুবা সব কিছু আরোপিত মনে হবে।’

পরীমণি আরো বলেন, ‘সবসময় তো স্বপ্নজাল এর মতো চরিত্র মেলে না। সব ধরণের কাজ করতে হয়। তবে সেলিম ভাইদের মত নির্মাতার ছবি মনের ক্ষুধা মেটায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জায়েদ খানপরীমণিমালেক আফসারী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

কৃষকের জমানো শেষ সম্বল ২ লাখ টাকা খেলো ইঁদুর-উইপোকা

আগস্ট ৯, ২০২৬

বাবাকে শেষ বিদায় জানাতে রোজারিওতে মেসি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

ইসরায়েল পুরো মুসলিম বিশ্বের জন্য হুমকি: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

আগস্ট ৯, ২০২৬
ছবি: প্রতিনিধি।

অপারেশন টাকা: পর্তুগালে পুলিশের হাতে ২ বাংলাদেশি গ্রেফতার

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

চট্টগ্রামে বড় প্রকল্প কেন অসফল?

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT