চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেবে বিসিবি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২৪ অপরাহ্ণ ১২, মে ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

প্রায় দুই মাস ধরে বন্ধ দেশের ক্রিকেটীয় কার্যক্রম। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কর্তারা ঘরে বসে অনলাইনে সারছেন দরকারি কাজ। ১৭ মার্চের পর থেকে বন্ধ ঢাকা প্রিমিয়ার লিগ। ক্রিকেটাররাও এখন ঘরে। এভাবে দুমাস কাটানোর পর একটু হলেও আশার আলো দেখতে পাচ্ছেন তারা।

খেলা কবে শুরু করা যায়- এ আলোচনা হচ্ছে। মাঠে খেলা গড়ানোর মতো পরিস্থিতি আছে কিনা সেটিই এখন মূল ভাবনার জায়গা। ঈদুল ফিতরের পর ঢাকা প্রিমিয়ার লিগ শুরুর দাবি জানিয়েছে সাবেক ও বর্তমান ক্রিকেটারদের সংগঠন কোয়াব।

ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (কোয়াব) বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) চিঠি দিয়ে প্রায় দুমাস ধরে বন্ধ থাকা লিগ চালুর আবেদন করেছে। এ অবস্থায় বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস তুলে ধরলেন বাস্তবতা।

‘আগে আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে চাইছি। দেখতে চাচ্ছি পরিস্থিতির দ্রুত উন্নয়ন হয় কিনা। করোনার সংক্রমণ যেভাবে বাড়ছে, তাতে ঈদের পরে লিগ শুরু করা সম্ভব? আগামী একসপ্তাহ পরে পরিস্থিতি কী দাঁড়াবে তা কেউই জানি না। গতকালও ১০৩৪ জন করোনা শনাক্ত হল। এমন পরিস্থিতিতে কেউ কি ঝুঁকি নিতে চাইবে? ১৬ মার্চ রাষ্ট্রীয়ভাবে সবধরনের খেলা বন্ধ করে দেয়া হয়েছে। ঘরোয়া থেকে শুরু করে আন্তর্জাতিক, সবধরনের খেলা ফেরাতে সরকারের অনুমতি লাগবে। বিষয়টি এমন না বিসিবিকে বললেই খেলা ফেরানো সম্ভব।’

‘আমরা আগে দেখি পরিস্থিতি কোন দিকে যায়। জুনে না হোক জুলাই পর্যন্ত দেখি। তখন তো পরিস্থিতি বুঝতে পারব তাই না? সরকার যখন মনে করবে খেলা শুরু করা সম্ভব, আমাদের নির্দেশ দেবে, তখন শুরু করতে পারব। তাছাড়া ক্লাব কর্তৃপক্ষ এখন টাকা দেবে কোথা থেকে? করোনায় তিন মাস তাদের কোনো ব্যবসা নেই। তাদেরও তো টাকাটা যোগাড় করতে হবে। হুট করে কোনো সিদ্ধান্ত নেয়া খুবই কঠিন। আমরাও চাই খেলা হোক। কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে নয়।’

১৫ ও ১৬ মার্চ প্রথম রাউন্ড মাঠে গড়ানোর পর দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঘটলে লিগ স্থগিতের ঘোষণা দেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ঈদের পরপর খেলা শুরু করা না গেলে এ মৌসুমের লিগ বাতিল হয়ে যাওয়ার শঙ্কা দেখা দেবে। যে কারণে কোয়াবের দাবি, স্বাস্থ্যবিধি মেনে খেলা মাঠে ফেরানোর।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোয়াবডিপিএল-২০২০ঢাকা প্রিমিয়ার লিগবিসিবিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

হ্যান্ডকাফ ও খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

জুলাই ৪, ২০২৬

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারের প্রত্যয়

জুলাই ৪, ২০২৬

মেক্সিকোতে বিদ্বেষপূর্ণ অভ্যর্থনা পেয়েছে ইংল্যান্ড

জুলাই ৪, ২০২৬

যাদের নিয়ে প্যারাগুয়ের বিপক্ষে নামতে পারে ফ্রান্স

জুলাই ৪, ২০২৬
সেন্ট পিটার্সবার্গ শহর

রাশিয়ার তেল টার্মিনালে ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলা

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT