জীবন বিজ্ঞান ও প্রাকৃতিক পরিবেশের নিবিড় বন্ধনে এগিয়ে যায় মানব সভ্যতা। কিন্তু দিন দিন মানুষের জীবনযাত্রার মান পরিবর্তিত হচ্ছে, সেই সাথে বাড়ছে নানামুখি চাহিদা। শিল্প-কারখানা বর্ধিতায়ন, রাস্তা-ঘাট নির্মাণ, উঁচু উঁচু দালালকোঠার চাহিদা নগরায়নকে ত্বরান্বিত করছে।
ক্রমবর্ধিত এই নগরায়ন আমাদের সবুজ সতেজ প্রাকৃতিক পরিবেশকে ম্লান করে দিচ্ছে। নগরাঞ্চলগুলো এখন কনক্রিটের জঞ্জালে পূর্ণ, এখানে বৃক্ষের সজীবতা কিংবা জলাভূমির শোভা খুঁজে পাওয়া কঠিন।আমাদের এই উন্নয়ন অগ্রযাত্রা সময়োপযোগী হলেও এর ক্ষতিকর দিকগুলো উন্মোচিত হতে শুরু করেছে।
প্রাকৃতিক জলাশয় ভরাট করে বাড়ি-ঘর নির্মাণ, বনাঞ্চল ধ্বংস করে উন্নয়ন কার্যক্রম চালানো, সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার সংকট, উদ্যান বা খোলা জায়গার অভাব, ইত্যাদি কর্মকাণ্ড নগরবাসীর জীবনকে করে তুলছে আরও সংকটাপন্ন। প্রতিটি কার্যক্রম যদি পরিবেশের সুস্থতা পরিকল্পনার রেখে করা হয় তাহলে এই ক্ষতি অনেকাংশেই লাঘব করা সম্ভব।
তাই অপরিকল্পিত স্থাপনা নির্মাণ বন্ধ করে পরিবেশবান্ধব আবাসনই সবার মঙ্গলময় ভবিষৎ বয়ে আনতে পারে। এতে দেশের অর্থনৈতিক সমৃদ্ধির পাশাপাশি রক্ষা পাবে পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ।






