চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পরিবেশবাদীদের কঠোর সমালোচনায় আ.লীগের বন সম্পাদক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩৩ অপরাহ্ণ ৩০, সেপ্টেম্বর ২০২০
পরিবেশ
A A

পরিবেশবাদী সংগঠনগুলোর কঠোর সমালোচনা করেছেন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন।

তাদের সমালোচনা করে তিনি বলেন, করোনা চলে আসার কারণে আমাদের জীবন, সারা পৃথিবীর মানুষের জীবন সংকটাপন্ন, সেই সময়ে পরিবেশের জন্য সারা পৃথিবীতে কাজ হয়েছে। কিন্তু বাংলাদেশ পরিবেশ আন্দোলনে যারা প্রথম সারির দাবি করেন, তাদের আপনারা কখনও কোথাও পরিবেশের আপদকালীন সময় পরিবেশ নিয়ে কথা বলতেও দেখেন নি, কাজও করতে দেখেন নি।

বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

দেলোয়ার হোসেন বলেন, ‘বিপর্যয়ের সময়ে একটি বৃক্ষরোপণ করার জন্য যদি সুলতানা আপাকে আপনারা কোথাও দেখেন, গণমাধ্যমের সঙ্গে যারা সংশ্লিষ্ট আপনারা যদি খুঁজে পান দয়া করে প্রকাশ করবেন। আব্দুল সাঈদকে দেখেন প্রকাশ করবেন। লম্বা লম্বা কথা বলবেন, বক্তৃতা দিবেন, শুধু কথা বলবেন, কাজ না করে এনজিওর ব্যবসার জন্য গলা গরম করবেন, পরিবেশ গেলো-পরিবেশ গেলো।’

তিনি বলেন, সবচেয়ে বড় বিষয় হলো দেশে বিভিন্ন পরিবেশ আন্দোলনের নেতা-নেত্রী রয়েছে। পরিবেশ উপরে তাদের শিক্ষা-দীক্ষা কতটুকু রয়েছে সে বিষয়ে আমরা প্রশ্ন করতে চাই না। পরিবেশ রক্ষার জন্য কাজটা আমরা কোথায় শিখবো। আপনারা হাতে কলমে আমাদের শিক্ষা দেন না। বিভিন্ন উপকূলে গিয়ে গবেষণা করছেন কিভাবে উপকূল রক্ষা করবেন। বাপাকে (পরিবেশবাদী সংগঠন) আমরা বলি, আপনারা না কাজ করে শুধু লম্বা লম্বা কাজ কথা বলেন। যদি কাজই করে থাকেন আমরা আপনাদের থেকে শিখতে চাই। পরিবেশ রক্ষার আন্দোলনে আমরা সহযোগিতা করতে চাই।

আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘শুধু দান পাওয়ার জন্য, বিদেশি পয়সা-ডোনেশন পাওয়ার জন্য কাজ করবেন, কথা বলবেন, কিন্তু দেশের পরিবেশে উন্নয়নে কোন কাজে লাগে আমরা জানতে চাই, তরুণ সমাজ সেটা জানতে চাই। ধান কাটার সময় কিন্তু আপনাদের (পরিবেশবাদী) পাওয়া যায় নি জানিয়ে করোনার ব্যধিতে আপনারা সংকিত, আপনারা বাসার মধ্যে রয়েছেন। আওয়ামী লীগ, ছাত্রলীগের নেতাকর্মীদের পাওয়া গেছে। আওয়ামী লীগ- ছাত্রলীগের নেতাদের পরিবার রয়েছে, তাদের ঘরেও মা-বোন রয়েছে, জীবনের ঝুঁকি রয়েছে। সেই ঝুঁকি মোকাবেলা করে কিন্তু দেশের প্রতিটি প্রান্তে খাদ্য হাতে, ত্রাণ নিয়ে, ওষুধ নিয়ে করে আমাদের নেতাকর্মীরা গিয়েছে; আপনাদের আমরা পাই নি। পরিবেশ রক্ষার জন্য আমরা সারাদেশে কাজ করে চলছি আপনাদের আমরা পাই নি।’

Reneta

দেলোয়ার হোসেন বলেন, সারা পৃথিবীর পরিবেশ উন্নয়নে কাজ করে যাচ্ছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরিবেশ বিপর্যয় রোধে তিনি দেশ-বিদেশে কাজ করে যাচ্ছে। এক গবেষণায় দেখা গেছে পরিবেশ বিপর্যয়ে বাংলাদেশ মাত্র .৪৪ পারসেন্ট দায়ী কিন্তু আমরা ফলভোগ করি ১৭ পারসেন্ট এর। এই বিপর্যয় আমাদের গ্রাস করছে যার জন্য আমরা দায়ী না।

তিনি বলেন, আমরা আওয়ামী লীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শেখ হাসিনাকে অনুসরণ করে পরিবেশের বিপর্যয় রোধে কাজ করে যাচ্ছি। পরিবেশের বিপর্যয় রোধে জননেত্রী শেখ হাসিনা ১৯৮৩ সাল থেকে কৃষক লীগের হাত ধরে বৃক্ষরোপণ করে চলছেন। আর তারও আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সেই ১৯৫২ সালে ভাষা আন্দোলনের সময় থেকে পরিবেশের জন্য কাজ শুরু করেছেন। আওয়ামী লীগই পরিবেশ দরদী। পরিবেশ রক্ষায় কাজ করে চলেছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: দেলোয়ার হোসেন
শেয়ারTweetPin

সর্বশেষ

মেয়র মামদানির সঙ্গে অভিনয়, যা বললেন জায়েদ

মে ২৩, ২০২৬

যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের আবেদনে কঠোর বিধিনিষেধ; দেশে ফিরে করতে হবে আবেদন

মে ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

নাসীরুদ্দীন পাটওয়ারীর উপর হামলায় ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা

মে ২২, ২০২৬

বছরখানেকের মধ্যে বাংলাদেশকে ১৫০-১৬০’র নিচে আনতে চান থমাস

মে ২২, ২০২৬

তিন বিভাগে পুরস্কার পেলেন হামজা

মে ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT