ডিজিটাল শর্ট

পরিবারের সহযোগিতা ও নিজের আত্মবিশ্বাসে ঘুরে দাঁড়িয়েছি

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

ছাবিকুন নাহার, পেশায় চিকিৎসক। পড়াশুনা, চাকরি, সন্তানের দেখভাল সব করে চলেছেন নিপুণ হাতে।বর্তমানে কর্মরত আছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের এনাটমি বিভাগের মেডিকেল অফিসার হিসেবে। পাশাপাশি কাজ করছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের এনাটমির প্রভাষক হিসেবে। সফল এ জননী বর্তমানে দু’সন্তানের মা। বড় ছেলে আহনাফ সাদিদ অহন তৃতীয় শ্রেণির ছাত্র। কর্মক্ষেত্রে সুচারুরুপে দায়িত্ব পালনের পর চেষ্টা করেন পরিবারকে সময় দিতে। ছোট সন্তান আরনাফ রাদিদ মিহন এখনো পর্যন্ত মায়ের কাছেই পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করে। সংসার কর্মক্ষেত্র সামলাতে প্রথম প্রথম কিছুটা বেগ পেলেও এখন সামলে উঠেছেন অনেকটাই। সেক্ষেত্রে চিকিৎসক স্বামী  মো. আবুল কালাম আজাদের অবদানও কোন অংশে কম নয়।

বিষয়:চিকিৎসক চ্যানেল আই চ্যানেল আই অনলাইন বিশ্ব নারী দিবস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…