চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পরশ পাথর’ ইনজাগিতে ইন্টারের ১১ বছরের প্রতীক্ষার অবসান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫১ অপরাহ্ণ ১২, মে ২০২২
ফুটবল, স্পোর্টস
A A
ইউভেন্তুসের ফুটবল দল ট্রফি জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘এই দল কখনোই হাল ছাড়ে না। জুলাই থেকে আজ পর্যন্ত দলের দিক থেকে প্রতিক্রিয়া ছাড়া আর কিছুই পাইনি। এটি আবেগের এক দীর্ঘ ঘূর্ণিঝড়।’

অতিরিক্ত সময়ের জোড়া গোলে জুভেন্টাসকে ৪-২ ব্যবধানে হারিয়ে দীর্ঘ ১১ বছর পর কোপা ইতালিয়ার শিরোপা জিতেছে ইন্টার মিলান। দলটির দায়িত্ব নেয়ার পর প্রথম মৌসুমেই শিরোপা এনে দিয়ে আবেগপ্রবণ প্রতিক্রিয়া এভাবেই সামনে এনেছেন কোচ সিমন ইনজাগি।

ইনজাগি যেন দলটির জন্য হয়ে উঠেছেন ‘পরশ পাথর’। গত জানুয়ারিতে অতিরিক্ত সময়ের শেষ মিনিটের গোলে তুরিনের বুড়িদের ২-১ গোলে হারিয়ে ২০১০ সালের পর ইতালিয়ান সুপার কাপের ট্রফি জয়ের আনন্দেও মেতে উঠেছিল ইন্টার।

Banglabid

ইতালিয়ান সাবেক স্ট্রাইকার জয়ের উদযাপন নিয়ে বলেছেন, ‘আমরা এই মুহূর্তগুলো উপভোগ করব। কোপা ইতালিয়া ও সুপার কোপা জিতেছিলাম এক দশক হয়ে গেছে। তাই ক্লাব, দুর্দান্ত সব খেলোয়াড় এবং সমর্থকদের জন্য আনন্দিত, যারা শুরু থেকে শেষ পর্যন্ত পাশে থেকেছে।’

বুধবার রাতে ম্যাচের ষষ্ঠ মিনিটে কর্নার থেকে বল পেয়ে বক্সের বাইরে থেকে শটে লক্ষ্যভেদ করেন নিকোলো বেরেল্লা, ইন্টারকে এনে দেন লিড।

বিরতির পর ৫০ ও ৫২ মিনিটে দুই গোল করে এগিয়ে যায় জুভেন্টাস। প্রথম গোলটি অ্যালেক্স সান্দ্রোর, পরেরটি আসে দুসান ভ্লাহোভিচের থেকে।

Reneta

বক্সের ভেতর লৌতারো মার্টিনেজকে ফাউল করে তুরিনের বুড়িদের জন্য বিপদ ডেকে আনেন লিওনার্দো বোনুচ্চি। ৮০ মিনিটে স্পটকিকে গোল করে ইন্টারকে ম্যাচে ফিরিয়ে আনেন হাঁকান ক্যালহানোগলু।

নির্ধারিত সময়ের খেলা ২-২ গোলে অমীমাংসিত থাকে। অতিরিক্ত সময়ে গড়ায় ম্যাচ। সেখানে আবারও বক্সে ফাউলের খেসারত দেয় জুভেন্টাস। প্রতিপক্ষের একজনকে ফাউল করেন ম্যাথিয়াস ডি লিট। ভিএআরে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। ৯৯তম মিনিটে স্পটকিক থেকে গোল করেন ইভান পুলিসিচ।

তিন মিনিট পর বাম পায়ে পুলিসিচ আবারও গোল করে বসলে ইন্টারের শিরোপা নিশ্চিত হয়ে যায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইন্টার মিলানকোপা ইতালিয়াজুভেন্টাসলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

উত্তরা-আগারগাঁও মেট্রোরেলের সব কাজ সম্পন্ন

পরবর্তী

বৈচিত্র্যময় বিরল বন্যপ্রাণীতে সমৃদ্ধ সাঙ্গু অভয়ারণ্য

পরবর্তী
সাঙ্গু অভয়ারণ্য, বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য ও বন্যপ্রাণীর ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বৈচিত্র্যময় বিরল বন্যপ্রাণীতে সমৃদ্ধ সাঙ্গু অভয়ারণ্য

গ্যাস কোম্পানির গ্যাস উত্তোলনের জন্য ব্যবহৃত আধুনিক যন্ত্রপাতি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিনিয়োগের অভাবে উৎপাদন কমছে রাষ্ট্রীয় গ্যাস কোম্পানিগুলোর

সর্বশেষ

শিরোপা জিতে ফ্লিক বললেন, বার্সার একজন ‘৯’ দরকার

আগস্ট ২০, ২০২৬

পিঙ্ক বাস নিয়ে বর্ষার উচ্ছ্বাস, ‘মেয়েরা বাস কেন চালাতে পারবে না?’

আগস্ট ২০, ২০২৬
ছবি: জামায়াত মনোনীত রাষ্ট্রপতি পদপ্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ।

যে কারণে প্রার্থী হয়েও রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারলেন না অলি আহমদ

আগস্ট ২০, ২০২৬
ছবি: রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আগস্ট ২০, ২০২৬

দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজের জানাজা সম্পন্ন

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT