চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পরমাণু কৌশলে বাংলাদেশে ধানের উৎপাদন তিনগুণ বেড়েছে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪৮ অপরাহ্ণ ০৪, মার্চ ২০১৭
কৃষি
A A

ধানের নতুন জাত ব্যবহার ও পারমাণবিক কৌশলের সহায়তায় বাংলাদেশ গত কয়েক দশকে ধানের উৎপাদন তিন গুণ বৃদ্ধি করেছে। আর এই কারণেই দ্রুত জনসংখ্যা বৃদ্ধির পরও বাংলাদেশ বিশ্বে একধাপ এগিয়ে রয়েছে। আজ বাংলাদেশে চালের নিরাপদ এবং স্থিতিশীল সরবরাহ রয়েছে। বাংলাদেশ এখন চাল আমাদানিকারক দেশ থেকে রফতানিকারক দেশে পরিণত হয়েছে। এক প্রতিবেদনে বাংলাদেশের ধান উৎপাদন নিয়ে এসব কথা তুলে ধরেছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএসইএ)।

প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এবং আইএইএ’র সহায়তায় বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বীনা) উদ্ভাবিত উচ্চফলনশীল বিভিন্ন জাতের ধানের মধ্যে অন্যতম বীনা-৭। যেহেতু বাংলাদেশে এই ধান কৃষক ও শ্রমিকদের সাহায্য করেছে। তাই এটি জনপ্রিয় ধানের জাত হিসেবে পরিচিত হয়েছে। এটা চাষ করে কৃষকদের আয় স্থিতিশীল হয়েছে।

এই ধানের চাষ করে লাভবান হওয়ার কথা আইএইএকে জানান ময়মনসিংহের কৃষক সুরুজ আলী। তিনি বলেন, আগের সময়ের সঙ্গে তুলনা করলে বলতে পারি আমি পরিবারের জন্য পর্যাপ্ত উৎপাদনের পরেও এখন দ্বিগুণ আয় করছি। আমি এখন টাকাও জমাতে পারছি, কারণ পোকামাকড়ের জন্য অতটা স্প্রে করতে হয় না।

Banglabid

বীনা-৭ ধান কম সময়ে অধিক ফলনশীল। আগে স্থানীয় বীজে প্রতি হেক্টরে উৎপাদন হতো ২ টন বা তার কিছু বেশি। আর এতে সময় লাগতো ১৫০ দিন। বীনা উৎপাদন হেক্টর প্রতি ৩ দশমিক ৫ থেকে ৪ দশমিক ৫ টন পর্যন্ত। সময় লাগে ১১৫ দিন।

বীনার হিসাব অনুযায়ী ২০০৭ সালে তাদের প্রথম প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী বীনা-৭ উত্তরাঞ্চলে বসবাসকারী ২০ শতাংশের বেশি মানুষের জীবিকা উন্নত করতে সাহায্য করেছে।

বাংলাদেশে প্রতি বছর ৩৬ মিলিয়ন টনের বেশি ধান উৎপাদিত হয় এবং এটা চতুর্থ বৃহত্তম ধান উৎপাদনকারী দেশ। দেশটি এখন নিয়মিতভাবে ওই অঞ্চলে চাল রফতানি করে থাকে।

Reneta

এই নতুন জাতের ধান পানির সংকট, খরা, মাটির লবণাক্ততা ও মাটির ক্ষয়সহ নানা সমস্যার মধ্যেও বেঁচে থাকতে সক্ষম।

তবে এই আশার মধ্যেও জলবায়ু পরিবর্তনের কারণে কিছু শঙ্কা প্রকাশ করা হয়।

শুধু বাংলাদেশের ধানই নয়, উদ্ভিদ মিউটেশন ব্রিডিং কৌশল ব্যবহার করে বিশ্বব্যাপী ৩ হাজারের অধিক উদ্ভিদ বৈচিত্র্যের উন্নতি করা হয়েছে। বিশ্বের জনসংখ্যার দ্রুত বৃদ্ধি এবং পরিবেশ আরো চ্যালেঞ্জিং হয়ে উঠায় বৈশ্বিক খাদ্য চাহিদা মেটানোর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন অব্যাহত রাখবে এই মিউটেশন ব্রিডিং কৌশল।

সম্প্রতি জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতিরেস বলেছেন, এর মাধ্যমে তারা দুর্ভিক্ষ এবং বিশ্বব্যাপী বৃহৎ সমস্যার সমাধান করতে পারবেন।

আইএইএ’র নির্মিত ভিডিও…..

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

শাকিরা গান চুরি করেছেন!

পরবর্তী

খালেদা জিয়ার সঙ্গে যুক্তরাজ্যের এশিয়া প্যাসিফিক অঞ্চলের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

পরবর্তী

খালেদা জিয়ার সঙ্গে যুক্তরাজ্যের এশিয়া প্যাসিফিক অঞ্চলের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

ঢাকা বিশ্ববিদ্যালয় কোন প্রতিদান চায় না, মানুষ চায়

সর্বশেষ

জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করল ব্রাজিলের প্রতিনিধি দল

আগস্ট ২৩, ২০২৬
ময়মনসিংহ নগরে পশুচিকিৎসক আশিকুর রহমানকে মারধরের সিসিটিভি ফুটেজ ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

বিড়ালের মৃত্যুতে পশুচিকিৎসককে জুতাপেটা, ভিডিও ভাইরালের পর নারী গ্রেপ্তার

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ফারাক্কা ব্যারাজ নিয়ে বিহারের উদ্বেগ, চুক্তি নবায়নে আলোচনার আশ্বাস

আগস্ট ২৩, ২০২৬
আন্দ্রেই কেলিন

লন্ডন থেকে রুশ রাষ্ট্রদূত প্রত্যাহার, কূটনৈতিক সম্পর্ক ভাঙার শঙ্কা

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরুর তারিখ ও সূচি ঘোষণা

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT