চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পরকীয়ার জেরে প্রবাসী স্বামীকে হত্যা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৬ পূর্বাহ্ণ ২৫, এপ্রিল ২০১৬
অন্যান্য, অপরাধ
A A

মেহেরপুরের গাংনীতে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন মিলন হোসেন(৩৭) নামের এক প্রবাসী। আজ সোমবার সকাল পৌনে আটটার দিকে গাংনী শহরের উপকন্ঠ ঝিনেরপুল এলাকার সড়কের পাশের গর্ত থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। স্ত্রীর পরকীয়ার জেরেই মিলনকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন নিহতের পিতা। 

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, সদর উপজেলার শ্যামপুর গ্রামের আব্দুল হামিদের ছেলে কাতার প্রবাসী মিলন হোসেন মাস তিনেক আগে কাতার থেকে গ্রামে ফেরে। গাংনী শহরের বন বিভাগ পাড়ায় মিলন হোসেন তার নির্মানাধীন বাড়িতে স্ত্রীকে নিয়ে বসবাস করতেন। গতকাল সন্ধ্যায় মোটর সাইকেলে করে গাংনীর উদ্দেশ্যে রওনা দেয় মিলন। এরপর সারা রাত তার কোনো খোঁজ মেলেনি। সকালে তার লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। 

নিহতের পিতা আব্দুল হামিদ মল্লিক জানান, বিদেশে থাকা অবস্থায় তার স্ত্রীর সঙ্গে মোজাম্মেল হোসেন নামের এক যুবকের পরকীয়া সম্পর্ক গড়ে উঠে। এ নিয়ে তাদের দাম্পত্য কলহ চলছিল। মোজাম্মেলই মিলনকে হত্যা করেছে বলে অভিযোগ করেন তিনি। 

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন জানান, ঘটনাস্থল থেকে রক্তমাখা একটি হাতুড়ি উদ্ধার করা হয়েছে। মাথায় হাতুড়ি পেটা করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতের পিতার অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: হত্যা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শের-ই-বাংলার মৃত্যুবার্ষিকীতে বিশেষ কর্মসূচি

পরবর্তী

কর্মচারী হিসাবে ভারতীয়রাই সবচেয়ে খারাপ: মার্কিন গভর্নর

পরবর্তী

কর্মচারী হিসাবে ভারতীয়রাই সবচেয়ে খারাপ: মার্কিন গভর্নর

তনু হত্যার প্রতিবাদে দেশজুড়ে হরতালে সড়ক অবরোধ-আটক

সর্বশেষ

উপমহাদেশের চলচ্চিত্র আইকন বি এন সরকারের ১২৫তম জন্মবার্ষিকী

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বৈশ্বিক তাপদাহে কুলিং অ্যাপ্লায়েন্স রপ্তানিতে রেকর্ড শেনচেনের

জুলাই ১৯, ২০২৬

বাংলাদেশের সবচেয়ে কাছের বন্ধু চীন: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

জুলাই ১৯, ২০২৬

ফাইনালে স্পেনের একাদশ যেমন হতে পারে

জুলাই ১৯, ২০২৬

পাঁচ জেলায় বন্যার পূর্বাভাস

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT