ভারতীয়দের ইংরেজি নিয়ে ডোনাল্ড ট্রাম্পের ব্যঙ্গ করার পর যুক্তরাষ্ট্রে এবার আক্রমণের শিকার ভারতীয় কর্মচারীরা। এবারো আক্রমণকারী আরেক রিপাবলিকান। গভর্নর পল ল্যাপেজ। তার দাবি কর্মচারী হিসাবে ভারতীয়রাই সবচেয়ে খারাপ।
রিপাবলিকানদের নিশানায় দ্বিতীয়বারের মতো ভারতীয়দের ইংরেজি উচ্চারণ। রিপাবলিকানদের এক সভায় রোস্তোঁরায় বিদেশিদের কাজ করা নিয়ে আলোচনা করছিলেন মেইন প্রদেশের এই রিপাবলিকান গভর্নর। তার নিশানায় ছিলেন মূলত ভারতীয়রাই।
পল বলেন, কর্মচারী হিসাবে ভারতীয়রাই সবচেয়ে খারাপ। তাদের ইংরেজি বুঝতে গেলে সঙ্গে করে দোভাষী নিয়ে যেতে হয়।
তবে বিতর্কিত এই মন্তব্য করার পরই ভুল বুঝতে পেরে সামাল দেওয়ার চেষ্টা করেন পল। বলেন, ভারতীয়রা মানুষ হিসাবে খুবই ভালো(ভেরি লাভলি)।
একদিন আগেই ভারতীয়দের ইংরেজি নিয়ে ব্যঙ্গ করেছিলেন রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প।







