চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১৫ অপরাহ্ণ ১০, নভেম্বর ২০১৯
অন্যান্য, ধর্ম ও জীবন
A A

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও মৃত্যু দিবস। ধর্মীয় ভাব গম্ভীর পরিবেশে সারা বিশ্বের মতো বাংলাদেশে বৃষ্টি এবং বৈরী আবহাওয়ার মধ্যেও পালিত হচ্ছে দিনটি।

আল্লাহ রাব্বুল আলামীনের পেয়ারা হাবিব মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৫৭০ খৃষ্টাব্দের এই দিনে পবিত্র মক্কায় মা আমেনার কোল আলো করে আবির্ভূত হয়েছিলেন পৃথিবীতে। ৬৩ বছর বয়সে ১২ রবিউল আউয়ালের ঠিক এই দিনে শেষ নবী ইহলোক ত্যাগ করেন। মুসলিম উম্মার কাছে তাই এই দিনটি মহিমান্বিত ও তাৎপর্যপূর্ণ।

ধর্মীয় ভাব গম্ভীর পরিবেশে সারা বিশ্বের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিনটি। তবে এবার কিছুটা বাঁধ সেধেছে ঘূর্নিঝড় বুলবুল।

এ উপলক্ষে সকালে মিরপুর মাজার শরীফ প্রাঙ্গণে আনজুমানে আছাদিয়া নূরীয়া সেহাবিয়া আয়োজন করে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি। পরে বের করে শোভাযাত্রা।

আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারিয়া মিরপুর বাংলা কলেজ মাঠে আয়োজন করে শান্তি সমাবেশ। প্রিয় নবীর আদর্শে জীবন গড়ার আহবান জানান বক্তারা।

ভক্ত আশেকানরা মিরপুর এলাকায় বের করে জসনে জুলুস।

Reneta

শাহজাহানপুর রেলওয়ে কলোনী মাঠে আশেকানে মাইজভান্ডারি অ্যাসোসিয়েশন আয়োজন করে ভক্ত আশেকানদের মহা-সম্মেলন ও ওয়াজ মাহফিলের। মন্ত্রী পরিষদের সদস্যরা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

পরে বের করা হয় ঈদে মিলাদুন্নবীর শোভাযাত্রা।

কমলাপুর রেলওয়ে স্টেশন কেন্দ্রীয় জামে মসজিদে আলোচনা সভা করেছে বাংলাদেশ আঞ্জুমানে আশেকানে মোস্তফা (সা.)। পরে বের করে আনন্দ শোভাযাত্রা।

রাজধানীর মোহাম্মদপুর নুরজাহান রোডে র‌্যালি করেছে সেহাবীয়া দরবার শরিফ।

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক রং বেরংয়ের পতাকা দিয়ে সাজানো হয়েছে। মোড়ে মোড়ে শোভা পাচ্ছে ঈদে মিলাদুন্নবীর ব্যানার ফেস্টুন আর বিল বোর্ড। বৃষ্টির মধ্যেই মহনগরীর গুরুত্বপূর্ণ সড়কে দিনভরই ছিল জশনে জুলুস বা আনন্দ শোভাযাত্রা।
দাওয়াতুল ইসলাম বদরপুর দরবার শরীফ এর উদ্দ্যোগে সদরঘাট মোড় থেকে বের করা হয় জশনে জুলুস।

আরও দেখুন ভিডিও রিপোর্টে:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পবিত্র ঈদে মিলাদুন্নবী
শেয়ারTweetPin

সর্বশেষ

‘শেকড়’ শুধু সিনেমা নয়, নিজের ভেতরে ফেরার গল্প: প্রসূন রহমান

জুলাই ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রেলারের বিতর্ক উড়িয়ে নোলানের ‘দ্য অডিসি’র বিশ্বজয়!

জুলাই ৩০, ২০২৬

ফিফার ‘পরিকল্পনা’ বাস্তবায়ন হলে বিশ্বকাপ ‘বয়কট’ করবে উয়েফা

জুলাই ৩০, ২০২৬

রাজধানীতে ডাকাতির সময় নারীকে শ্বাসরোধে হত্যা

জুলাই ৩০, ২০২৬

‘ডিজিটাল রূপান্তরে কোনো প্রান্তিক জনগোষ্ঠী পিছিয়ে থাকবে না’

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT