চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পদ্ম পুরস্কারের তালিকায় রজনীকান্ত, অজয়, সানিয়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫৪ পূর্বাহ্ণ ২৫, জানুয়ারি ২০১৬
বিনোদন
A A

ভারত সরকারের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্ম পুরস্কারের তালিকায় স্থান পেয়েছেন দেশটির ১১তম হিসাবাধ্যক্ষ ও অডিট জেনারেল বিনোদ রাই, দক্ষিণের সুপার মেগাস্টার রজনীকান্ত, ধর্মীয় গুরু রবি শংকর ও টেনিস তারকা সানিয়া মির্জা।

আজ সোমবার ভারত সরকার ১১৩তম পদ্ম পুরস্কারের তালিকা ঘোষণা করে। যে তিনটি ক্যাটাগরিতে পদ্ম পুরস্কার দেওয়া হয়ে থাকে সেগুলো হলো; পদ্ম বিভূষণ, পদ্ম ভূষণ ও পদ্ম শ্রী।

এছাড়াও মরণোত্তর পদ্ম বিভূষণের জন্য মনোনীত হয়েছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠাতা ধীরুভাই আম্বানী। আর পদ্ম বিভূষণের জন্য মনোনিত হয়েছেন রজনীকান্ত, উচ্চাঙ্গসংগীত শিল্পী গিরিজা দেবী ও ক্ল্যাসিক্যাল নৃত্যে যামিনী কৃষ্ণ।

Banglabid

চলচ্চিত্রে অবদানের জন্য পদ্ম পুরস্কারের জন্য নির্বাচিতদের তালিকায় আরও আছেন অভিনেতা অনুপম খের ও কণ্ঠশিল্পী উদিত নারায়ণ।

এ তালিকায় রয়েছেন ভারতের ক্রীড়াব্যক্তিত্ব সানিয়া মির্জা ও সাইনা নেহওয়াল, বেনেট কোলম্যান অ্যান্ড কোম্পানির ইন্দু জৈন ও ভারতের প্রাক্তন রাষ্ট্রদূত রবার্ট ব্ল্যাকউইলের নাম।

পদ্মশ্রীর জন্য নির্বাচিত হয়েছেন অভিনেতা অজয় দেবগন ও অভিনেত্রী প্রিয়াংঙ্কা চোপড়া।

Reneta

আগামীকাল মঙ্গলবার ভারতের প্রজাতন্ত্র দিবসে নয়াদিল্লিতে তাদের হাতে এই সম্মাননা প্রদান করবেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘বাংলাদেশ হবে বিদেশী বিনিয়োগের নতুন দ্বার’

পরবর্তী

গ্যাস সঙ্কটে বিপর্যস্ত রপ্তানি শিডিউল

পরবর্তী

গ্যাস সঙ্কটে বিপর্যস্ত রপ্তানি শিডিউল

গণমানুষ আর গণমাধ্যমের সহযোগিতা চান মেয়র

সর্বশেষ

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬

হাসপাতালে পরীক্ষা শেষে আবার কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬

জার্মানিতে দক্ষ কর্মীর সংকট

আগস্ট ২১, ২০২৬

শপথ নেওয়া মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোন দায়িত্বে?

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT