চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পদ্মা পাড়ে উৎসবের আমেজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৪৪ পূর্বাহ্ণ ২৫, মে ২০২২
- সেমি লিড, জনপদ, মুন্সীগঞ্জ
A A

মুন্সীগঞ্জ প্রতিনিধি: আগামী ২৫ জুন সকাল ১০টায় বহুল কাঙ্ক্ষিত পদ্মা সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমন খবরে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে জমিদাতাসহ স্থানীয় মানুষের মাঝে বিজয়ের আনন্দ ও মিষ্টি বিতরণ করতে দেখা গেছে। উদ্বোধনের অপেক্ষার তর সইছে না উভয় পাড়ের মানুষের।

মাওয়ার কুমারভোগ পুনর্বাসন কেন্দ্রের বাসিন্দা আরিফুর রহমান জানান, বাপ-দাদার ভিটেমাটি পদ্মা সেতুতে দিয়ে আমরা এখন গর্ববোধ করছি।

পদ্মা সেতুর উদ্বোধনের খবরে ঈদের আনন্দ বইছে। মাওয়া ঘাটে বরিশালগামী নার্গিস বেগম ও সুমি আক্তার জানান, প্রতিনিয়ত শিমুলিয়া ও বাংলাবাজার ঘাটে এসে চরম ভোগান্তিতে পড়তে হয়। পদ্মা সেতু উদ্বোধন হলে আমাদের ভোগান্তি কমার পাশাপাশি সময় কমে আসবে। এতে করে আমরা দিনে দিনে ঢাকায় জরুরি কাজ সেরে আবার বাড়িতে ফিরে আসতে পারব।

মাদারীপুরগামী শোহেল মিয়া জানান, দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে পদ্মা সেতু উদ্বোধনের খবরে আমাদের জেলাজুড়ে আনন্দের জোয়ার বইছে। তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

মঙ্গলবার দুপুরে গণভবনে পদ্মা বহুমুখী সেতুর সার-সংক্ষেপ নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় সারসংক্ষেপ দেখে ২৫ জুন উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে সম্মত হন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে পদ্মা নদীর নামেই নামকরণ করা হবে পদ্মা সেতুর।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উৎসবের আমেজপদ্মা পাড়পদ্মা সেতু
শেয়ারTweetPin

সর্বশেষ

বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে: তথ্যমন্ত্রী

জুলাই ১০, ২০২৬

দলের ঘুরে দাঁড়ানোর মানসিকতা সম্পর্কে জানি: গার্সিয়া

জুলাই ১০, ২০২৬

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় মা নিহত, বাবা-ছেলে আহত

জুলাই ১০, ২০২৬

স্পেনকে হারাতে ‘নিখুঁত ম্যাচ’ খেলতে হবে বেলজিয়ামকে

জুলাই ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: শেখ হাসিনা

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT