চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পদ্মায় স্পিডবোট দুর্ঘটনা: নিখোঁজ বিএনপি সভাপতির লাশ উদ্ধার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৫ অপরাহ্ণ ১০, মার্চ ২০১৭
জনপদ, মুন্সীগঞ্জ
A A

পদ্মায় স্পিডবোট দুর্ঘটনায় নিখোঁজ শরীয়তপুরের জাজিরা উপজেলা বিএনপির সভাপতি ইকবাল শিকদারের (৪৫) লাশ উদ্ধার করা হয়েছে।

দুর্ঘটনার তিনদিনের মাথায় শুক্রবার দুপুরে লৌহজং উপজেলার শিমুলিয়া ১ নম্বর ফেরিঘাটের কাছে তার লাশ ভেসে উঠলে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে।

নিহতের ছোট ভাই শাহিন শিকদার লাশ সনাক্ত করেন। লাশটি পরিবারের কাছে হস্তান্তর করে লৌহজং থানা। ইকবাল শিকদার জাজিরা পৌরসভায় মেয়র পদেও নির্বাচনে অংশ নেন।

লৌহজং থানার ওসি আনিচুর রহমান জানান, ধারণা করা হচ্ছে দুর্ঘটনাস্থলের আশপাশ থেকে ফেরির সাথে লেগে লাশটি ঘাটের কাছে চলে আসে। তবে এই দুর্ঘটনায় আরেক নিখোঁজ ঢাকার কামরাঙ্গীরচরের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী তাহমিনা আক্তারের সন্ধান এখনও মেলেনি। নৌ পুলিশ, ফায়াস সার্ভিস এবং স্বজনরা এখনও নদীতে খুঁজছে তাহমিনাকে।

শিমুলিয়া-কাঠাঁলবাড়ি নৌরুটের লৌহজং টার্নিংয়ে বুধবার বিকেলে ১৮ যাত্রী নিয়ে একটি স্পিডবোট ঝড়ের কবলে পড়ে উল্টে যায়। সেদিন আহত অবস্থায় উদ্ধার হওয়া লাবিব হালদার (১০) হাসপাতালে মৃত্যুবরণ করেন। পরদিন বৃহস্পতিবার দুর্ঘটনাস্থলের কাছে আরেক নারী বাকেলা বেগমের (৪১) লাশ ভেসে উঠে।

এই দুর্ঘটনার তিন দিনেও কোন মামলা হয়নি। মাওয়া পুলিশ ফাঁড়ির এসআই নাজমূল ইসলাম জানিয়েছেন, অতিরিক্ত যাত্রী বোঝাই করে ঝুঁকিপূর্ণ অবস্থায় স্পিডবোটটি চালানো হচ্ছিল বলেই এই দুর্ঘটনা ঘটেছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লাশ উদ্ধার
শেয়ারTweetPin

সর্বশেষ

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘এক দফা’ নিয়ে বিতর্ক হাস্যকর, জুলাই আন্দোলনে সবার মালিকানা আছে: ফারুকী

আগস্ট ২, ২০২৬

ইংল্যান্ডে প্রীতি ম্যাচ খেলছে না বার্সেলোনা

আগস্ট ২, ২০২৬

আন্দোলনে আহত-নিহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সহায়তা দেওয়া হবে: প্রেস সচিব

আগস্ট ২, ২০২৬

সাকিবের খরুচে বোলিং, দুইশ পার ডাম্বুলার

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT