চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পদ্মাসেতুর ষড়যন্ত্রকারীদের খুঁজতে ৩১ আগস্টের মধ্যে কমিশন গঠন করে প্রতিবেদন: হাইকোর্ট

এস এম আশিকুজ্জামান এস এম আশিকুজ্জামান
৩:৫৪ অপরাহ্ণ ০২, আগস্ট ২০১৭
আদালত
A A

পদ্মাসেতু নির্মাণ চুক্তি ও দুর্নীতি নিয়ে মিথ্যা গল্প সৃষ্টির পেছনে প্রকৃত ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করতে, কেন কমিটি বা কমিশন গঠন করা হয়নি এই প্রশ্ন রেখেছেন হাইকোর্ট।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাসের কাছে এই প্রশ্ন রেখে আদালত বলেন, ফেব্রুয়ারি মাসে অর্ডার দেয়ার পরেও এখনো কেন চিঠি চালাচালি চলছে?

এরপর আদালত আগামি ৩১ অাগস্টের মধ্যে কমিটি বা কমিশন গঠন করে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেন। আদালত পরবর্তী শুনানির জন্য ৩ অক্টোবর দিন ধার্য করেন।

বিচারপতি কাজী রেজাউল হক ও মোহাম্মদ উল্লার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বুধবার এই আদেশ দেন।

গত ১৫ ফেব্রুয়ারি পদ্মাসেতু নির্মাণচুক্তি ও দুর্নীতি নিয়ে মিথ্যা গল্প সৃষ্টির পেছনে প্রকৃত ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করতে কমিটি বা কমিশন গঠনের জন্য কেন নির্দেশ দেয়া হবে না তা জানতে রুল জারি করেছিল হাইকোর্ট।  সেই সঙ্গে ষড়যন্ত্রকারীদের কেন বিচারের মুখোমুখি করা হবে না রুলে তাও জানতে চাওয়া হয়।

দুই সপ্তাহের মধ্যে রূলের জবাব দিয়ে এই রুলের আলোকে কমিটি বা কমিশন কী পদক্ষেপ নিয়েছেন তা ৩০ দিনের মধ্যে আদালতকে জানাতে মন্ত্রিপরিষদ সচিবকে নির্দেশ দেয়া হয়েছিল। গত ১৪ ফেব্রুয়ারি দৈনিক ইনকিলাব পত্রিকায় প্রকাশিত একটি সংবাদসহ বিভিন্ন পত্রিকায় প্রকাশিত এ সংক্রান্ত প্রতিবেদন নজরে নিয়ে আদালত রুল দেয়।

ট্যাগ: আদালতনির্মাণপদ্মাসেতু
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অনুশীলনে এসে বার্সা ছাড়ার অনুমতি পেলেন নেইমার

পরবর্তী

মধ্যপ্রাচ্যে যৌন নির্যাতন: নারী গৃহশ্রমিকের সম্মানের বিনিময়ে রেমিটেন্স নয়

পরবর্তী

মধ্যপ্রাচ্যে যৌন নির্যাতন: নারী গৃহশ্রমিকের সম্মানের বিনিময়ে রেমিটেন্স নয়

বৃষ্টি-জলাবদ্ধতা

ক‌য়েক মি‌নি‌টের বৃ‌ষ্টি‌তে স‌চিবালয় ত‌লি‌য়ে যায় হাটু পা‌নির নি‌চে

সর্বশেষ

মহানবীর শুভাগমন মানবসভ্যতার ইতিহাসে অনন্য ও মহিমান্বিত ঘটনা: প্রধানমন্ত্রী

আগস্ট ২৫, ২০২৬

সাসপেন্সে ভরপুর যে সিনেমায় এক হলেন অক্ষয়-সাইফ

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী

আগস্ট ২৫, ২০২৬

৪ খুনের পরই বদলি রংপুরের পুলিশ কমিশনার

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকা-যশোর রুটে ৯ সেপ্টেম্বর থেকে ইউএস-বাংলার ফ্লাইট চালু

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT