চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পদ্মাসেতুর পিলারে ধাক্কা: ফেরির মাস্টার পুলিশ হেফাজতে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৭ অপরাহ্ণ ২৪, জুলাই ২০২১
- সেমি লিড, জনপদ, মাদারীপুর
A A
ফেরির মাস্টারকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে, ঘটনাস্থলে উপস্থিত পুলিশ ও উদ্ধারকারীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

পদ্মাসেতুর পিলারের সাথে ফেরির ধাক্কা লাগার ঘটনায় রো রো ফেরি শাহ জালাল এর ইনচার্জ ইনল্যান্ড মাস্টার আব্দুর রহমানকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

শনিবার সকালে বাংলাবাজার ঘাট এলাকা থেকে তাকে পুলিশ হেফাজতে নেয়া হয়।

জানা গেছে, শুক্রবার(২৩ জুলাই) সকাল সোয়া নয়টার দিকে পদ্মা সেতুর ১৭ নম্বর পিলারের সাথে রোরো ফেরি শাহ জালাল এর ধাক্কা লাগে। সেসময় ফেরিতে থাকা যাত্রীরা ছিটকে একে অপরের উপর পড়ে আহত হন। কমপক্ষে ২০ জন যাত্রী এসময় মারাত্মক আহত হন।

Banglabid

ওই ঘটনায় ফেরিটির ফিটনেস ছিল কিনা, চালকের যথাযথ যোগ্যতা, শারীরিক সুস্থতা বা অবহেলা ছিল কিনা এইসব বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানিয়ে শিবচর থানায় শুক্রবার সন্ধ্যায় সেতু বিভাগের নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের একটি সাধারণ ডায়েরী (জিডি) করেন।

জিডির পর শনিবার সকালে চালককে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নেয়া হয়।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ হোসেন বলেন, ‘থানায় ডিডি হওয়ার পরে আমরা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করছি। আর এই তদন্তের স্বার্থেই আমরা রো রো ফেরি শাহ্ জালালের ইনচার্জ ইনল্যান্ড মাস্টার অফিসার আবদুর রহমানকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পুলিশ হেফাজতে রাখা হয়েছে। আমরা পদ্মাসেতুর ঘটনাস্থল পরিদর্শন করেছি। বর্তামানে চালক আমাদের হেফাজতে আছেন।

Reneta

এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য শিবচর থানা ফেরি শাহ্ জালালের সুকানী সাইফুল ইসলামকেও থানায় ডেকেছে। সুকানী সাইফুল দুপুরে থানায় হাজির হয় বলে একটি সূত্র জানিয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পদ্মা সেতুফেরি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রথমবার টিভি পর্দায় রুবাইয়াতের ‘আন্ডার কনস্ট্রাকশন’

পরবর্তী

মাঝারী বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে

পরবর্তী
বৃষ্টির জল ও বজ্রসহ বৃষ্টি দেখাচ্ছে একটি ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মাঝারী বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে

জাপানের উপহারের আড়াই লাখ ভ্যাকসিন ঢাকায় পৌঁছেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জাপানের উপহারের আড়াই লাখ ভ্যাকসিন ঢাকায়

সর্বশেষ

কতটুক এগিয়েছে গঞ্জালেসের ম্যানসিটি থেকে নিউক্যাসলে যাওয়ার চুক্তি

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যাংকে রাখা টাকা তুলতে না পেরে বিক্ষোভ, ‘মা মারা যাচ্ছে, আমি চিকিৎসা করাতে পারছি না’

আগস্ট ২৪, ২০২৬

যে ঘরে ক্ষোভের দাগ, সেখানেই এখন ইতিহাসের পাঠ

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মিলেনিয়াম ফেলোশিপে ব্র্যাক ইউনিভার্সিটির ১৫৬ শিক্ষার্থী, বিশ্ব রেকর্ড

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সাক্ষাৎ

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT