চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পদধারী মানেই যোগ্য নয়

নাঈম রেজা সাদ্দাম নাঈম রেজা সাদ্দাম
৩:২৬ অপরাহ্ণ ০১, জুন ২০১৮
মতামত
A A

বাংলাদেশ ছাত্রলীগ উপমহাদেশের অন্যতম ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন।  গৌরব, ঐতিহ্য ও সংগ্রামের সংগঠনের নাম বাংলাদেশ ছাত্রলীগ।  বাংলাদেশের স্বাধীনতার পেছনে সংগঠনটির রয়েছে অনেক ভূমিকা।

শিক্ষা, শান্তি ও প্রগতির পতাকাবাহী; জাতির মুক্তির স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া, জীবন ও যৌবনের উত্তাপে শুদ্ধ এই সংগঠন।  ১৯৪৮ সালের ৪ জানুয়ারি সময়ের দাবিতেই বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠা করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।  জন্মের প্রথম লগ্ন থেকেই ভাষার অধিকার, শিক্ষার অধিকার, বাঙালির স্বায়ত্তশাসন প্রতিষ্ঠা, দুঃশাসনের বিরুদ্ধে গণঅভ্যুত্থান, সর্বোপরি স্বাধীনতা ও স্বাধিকার আন্দোলনের সফল সাহসী সারথি বাংলাদেশ ছাত্রলীগ।

আমি এই সংগঠনের একজন কর্মী হতে পেরে গর্ব বোধ করি।  কিন্তু সংগ্রাম ও ঐতিহ্য ভরা এই সংগঠন কেন মাঝে মাঝে প্রশ্নবিদ্ধ হয়? আমার মত হাজারো কর্মীর কাছে এর একটি উত্তর- সেটা হলো “অযোগ্যতা”।

Banglabid

দেশের অনেক জেলা, উপজেলা, মহানগর, বিশ্ববিদ্যালয়, কলেজ, ওয়ার্ড ও ইউনিয়নে আজ তেলবাজ ও হাইব্রিডদের দাপট।  তেলবাজদের দাপট এতটাই বেড়েছে যে, এদের জন্য যোগ্যরা একবুক কষ্ট নিয়ে হারিয়ে যাচ্ছে।  হ্যাঁ, যোগ্যরাও নেতা হচ্ছে, কিন্তু সেটা কি হাইব্রিড ও তেলবাজদের চেয়ে বেশি? হয়তো আমার সাথে সবাই একমত হবেন- উত্তর: “না”।

পদ পেলেই সবাই বলে যোগ্য।  সবাই যদি যোগ্য হয় তাহলে কেন টানা ১০ বছর ক্ষমতায় থাকার পরেও জামাত-শিবির ও সন্ত্রাসীদের হাতে আমাদের ছাত্রলীগের ভাইটির প্রাণ দিতে হয়? কেন ইয়াবা সেবক হিসেবে কিছু ছাত্রলীগের পদধারী নেতার ছবি ফেসবুকে ভাইরাল হয়? কেন মাদক ব্যবসায়ী হিসেবে ছাত্রলীগের পদধারী কিছু নেতার নাম আসে? কেন বিভিন্ন কমিটিতে ছাত্রদল/শিবির পদ পায়? এসব কিছুর উত্তর কোথায়?

বাংলাদেশ ছাত্রলীগের ২৯তম জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা
বাংলাদেশ ছাত্রলীগের ২৯তম জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

পদ পাওয়াটাই যদি যোগ্যতা হয়, তাহলে কি তারেক রহমানও যোগ্য নেতা? প্রায় এক দশক ধরে লন্ডন প্রবাসী তারেক জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত।  এছাড়াও মুদ্রাপাচারের আরেক মামলায়ও সাজা রয়েছে তার।  বাংলাদেশি পাসপোর্ট জমা দিয়ে ব্রিটেনে রাজনৈতিক আশ্রয়ে থাকায় তার বাংলাদেশি নাগরিকত্ব নিয়েও প্রশ্ন উঠেছে।

Reneta

দুর্নীতি মামলায় দণ্ডিত হয়ে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া কারাবন্দি হওয়ার পর তারেককেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয়।  মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি করার মতো সীমাহীন ধৃষ্টতাও দেখিয়েছে তারেক।

এছাড়াও, বাংলাদেশের ইতিহাসের কলঙ্কজনক ও রক্তাক্ত দিন ২০০৪ সালের ২১শে আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় মতিঝিল থানায় দায়ের হওয়া হত্যা ও বিস্ফোরক আইনের দুটি মামলার অন্যতম আসামি তারেক রহমান।

গত ১১ ও ১২ মে ছাত্রলীগের ২৯তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হলেও এখনও সংগঠনটির নেতৃত্ব নির্বাচিত হয়নি।  মাননীয় নেত্রী, মমতাময়ী মা দেশরত্ন শেখ হাসিনার এবারের সিদ্ধান্ত ভাল লেগেছে সবার।  তিনি গোয়েন্দা সংস্থা দিয়ে সবার খোঁজ নিয়ে নিজের হাতেই নেতৃত্ব সৃষ্টি করবেন।

ঠিক এভাবেই পরবর্তী নেতৃত্ব প্রতিটি ইউনিটে তাদের গোয়েন্দা টিম দিয়ে খবর নিয়ে যোগ্য নেতৃত্ব সৃষ্টি করবেন- এটাই তৃণমূলের দাবি।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ছাত্রলীগ
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

‘আর্জেন্টিনায় রানার্সআপদের কোনো জায়গা নেই’

পরবর্তী

প্রবৃত্তির তাড়না থেকে বাঁচবার উপায়

পরবর্তী

প্রবৃত্তির তাড়না থেকে বাঁচবার উপায়

নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে অজুহাত খুঁজছে বিএনপি: কাদের

সর্বশেষ

ছবি: অধ্যাপক মোবাশ্বের মোনেম।(সংগৃহীত)।

পদত্যাগ করছেন পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম

আগস্ট ১৮, ২০২৬

মহাসড়কে আইন ভাঙলেই ধরা এআই ক্যামেরায়, স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্বোধন

আগস্ট ১৮, ২০২৬

আর্জেন্টিনার শিরোপার হ্যাটট্রিক, ফাইনালে ব্রাজিলকে হারিয়ে চ্যাম্পিয়ন

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

স্ট্রোকের চিকিৎসায় গিয়ে মূত্রথলিতে মিলল ৩.১ কেজির পাথর!

আগস্ট ১৮, ২০২৬
ফেনী জেলার মানচিত্র ও চ্যানেল আই অনলাইন লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

মাকে ফোনে না পেয়ে ঢাকা থেকে ছুটে এল ছেলে, ঘরে মিলল মরদেহ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT