চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে অজুহাত খুঁজছে বিএনপি: কাদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪৫ অপরাহ্ণ ০১, জুন ২০১৮
রাজনীতি
A A

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে নির্বাচন থেকে সরে যাওয়ার অজুহাত খুঁজছে বিএনপি। বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার জামিন নিয়ে তাই একের পর এক অভিযোগ করছেন দলটির নেতারা।

শুক্রবার যাত্রাবাড়ি থানাধীন মৃধাবাড়ি এলাকায় ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে বিআরটিএ মোবাইল কোর্ট পরিদর্শন করেন ওবায়দুল কাদের।

এসময় তিনি বলেন: ঈদ সামনে রেখে ফিটনেসবিহীন গাড়ি ও উল্টো পথের গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিআরটিএ ও প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।

Banglabid

‘‘এসবের দায়িত্ব বিআরটিএর। তারা কি নাকে তেল দিয়ে ঘুমিয়েছে! ঈদের সময় কোটি মানুষ ঢাকা থেকে ঢাকার বাইরে চলে যাবে। এসময় ফিটনেসবিহীন গাড়িগুলো রংচং করিয়ে লক্কর-ঝক্কর গাড়িগুলো রাস্তায় নামানো হয়। এগুলো রাস্তায় বিকল হয়ে যানজটের সৃষ্টি করে’’, বলেন ওবায়দুল কাদের।

ঈদে ঘরে ফেরা মানুষের জন্য রাস্তা দায়ী থাকবে না দাবি করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন: সড়ক জন্য এবারের ঈদে যানজট হওয়ার কোনো কারণ নেই। বাংলাদেশের কোথাও রাস্তার জন্য যানজট হবে না, কিন্তু এই ফিটনেসবিহীন গাড়িগুলো যানজটের সৃষ্টি করতে পারে। এজন্য আমি বিআরটিএকে ফিটনেসবিহীন গাড়ির ব্যাপারে সতর্ক করেছি।

তিনি বলেন: গাড়ি রাস্তায় বিকল হয়ে গেলে রেকার এনে সরাতে দীর্ঘ সময় লাগে। ততক্ষণে দীর্ঘ যানজট তৈরি হয়ে যায়।

Reneta

যেসব গ্যারেজে ফিটনেসবিহীন গাড়িতে রঙ করে আবার রাস্তায় নামানো হচ্ছে, সেসব গ্যারেজে এই অভিযান চলবে বলে জানান মন্ত্রী।

এসময় মোবাইল কোর্ট চলাকালীন চারটি গ্যারেজের (এমএস অটোমোবাইলস, সেন্টু অটোমোবাইলস, হারুন অটোমোবাইলস, সাফায়েত অটোমোবাইলস) চৌদ্দটি গাড়ির কাগজপত্র পরীক্ষা নিরীক্ষা করে দুটি গাড়ির ফিটনেস ডেট ওভার পাওয়া। ওই দুটি গাড়ি ডাম্পিংয়ে নেওয়ার নির্দেশ দেন মন্ত্রী।

গ্যারেজ মালিক ইকবাল, মোঃ সোহাগ, দেলোয়ার হোসেন, মোঃ বিজয় ও মোঃ সাফায়েত এর কাছে গ্যারেজের বৈধতা সংক্রান্ত কাগজপত্র না থাকায় বিশ হাজার টাকা করে আশি হাজার টাকা এবং একটি গাড়ির মালিককে পনের হাজার টাকা জরিমানা করে মোবাইল কোর্ট। অভিযুক্তরা ভবিষ্যতে ফিটনেস বিহীন গাড়ির কাজ করবে না মর্মে প্রতিশ্রুতি দেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওবায়দুল কাদেরলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাতে কী হলো

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল কলম্বিয়া

আগস্ট ১০, ২০২৬

খাদ্যে ভেজাল: দেখতে আকর্ষনীয় হলেই কী নিরাপদ

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

খায়রুল হকের জামিন, কারামুক্তিতে বাধা নেই

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

যে কারণে মিল্কভিটা দুধের দাম লিটারে ১০ টাকা বাড়ল

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT