বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর নিহত শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যার প্রতিবাদে চতুর্থ দিনের মতো আন্দোলনে বসতে যাচ্ছেন বুয়েট শিক্ষার্থীরা। সব দাবি না মানা পর্যন্ত বুয়েট শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। পথনাট্যের মাধ্যমে আবরার হত্যার প্রতীকী দৃশ্য তুলে ধরেন বুয়েট শিক্ষার্থীরা।







