চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পত্রবাহক ‘কাগজের উড়োজাহাজ’ ও বাঁধন-জেসিয়ার প্রেম!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫২ অপরাহ্ণ ১৫, মে ২০১৮
বিনোদন
A A

বাঁধনের বাবা পুলিশ হওয়ায় সবসময় তাকে শাসনের মধ্যে রাখে। বাবার ভয়ে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক, ইউটিউব থেকেও দূরে থাকে বাঁধন। একই বাড়িতে ভাড়া থাকেন জেসিয়া। তিনি খেয়াল করলেন, বাঁধন সুদর্শন তরুণ হলেও স্বভাবে একেবারেই চুপচাপ।

ঠিকমত কারো সাথে কথাও বলে না। একই বাড়িতে ভাড়া থাকায় ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব হয়।

এই বন্ধুত্ব একটা সময় ভালো লাগা থেকে ভালোবাসায় পরিণত হয়। দুজন-দুজনার কাছে কাগজের উড়োজাহাজ বানিয়ে মনের কথা লিখে চিঠি দেন। এভাবেই তাদের প্রেম হয়। একটা সময় চিঠি পৌঁছায় বাঁধনের বাবার কাছে। শুরু হয় লঙ্কাকাণ্ড!

এরপরের গল্পটা একেবারেই অন্যরকম। এমন গল্পে নির্মিত হয়েছে টেলিফিল্ম ‘কাগজের উড়োজাহাজ’।

রাজিব আহমেদের চিত্রনাট্যে এই নাটকটি পরিচালনা করেছেন আমিরুল ইসলাম অরুণ। কিছুদিন আগে ঢাকার বিভিন্ন লোকেশনে টেলিফিল্মটির শুটিং হয়েছে। এটি নিয়ে নির্মাতা অরুণ বলেন, অতিরিক্ত আদর কিংবা অতিরিক্ত শাসন সন্তানের জন্য কাম্য নয়। বাবা-মায়ের শাসনের মধ্যে একটা ব্যালেন্স থাকা উচিত।

কাগজের উড়োজাহাজ টেলিফিল্মের মূল উপজীব্য এটাই। বর্তমানে সময়কে প্রধান্য দিয়ে এটি নির্মাণ করেছি। আশা করছি কাগজের উড়োজাহাজ দর্শকদের কাছে ভালো লাগবে।

Reneta

‘২০১৬ সালে ফেয়ার অ্যান্ড লাভলী ম্যান চ্যানেল আই হিরো পাওয়ার্ড বাই বাংলাদেশ আর্মি’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিলেন বাঁধন। নাটকটি প্রসঙ্গে তিনি বলেন, ওভারঅল কাজটা খুব ভালো হয়েছে। এখানে পারিবারিক গল্প, পিতা-পুত্রের আদর, শাসন, মমতা তুলে ধরা হয়েছে।

এর ইতিবাচক, নেতিবাচন দিকও দেখানো হয়েছে। একেবারেই সময় উপযোগি কাজ এটি। পরিবারের সবাইকে নিয়ে দেখার মতো টেলিফিল্ম এটি। কাজটি দেখার অনুরোধ জানাচ্ছি সবাইকে।

মিস ওয়ার্ল্ড বাংলাদেশ জেসিয়া বলেন, এই ধরণের চরিত্র আমার কাছে একেবারেই নতুন। এমন গল্প হরহামেশাই আমাদের চারপাশে ঘটছে। দর্শকরা অবশ্যই এটি দেখে মতামত জানাবেন, এটাই আমার প্রত্যাশা থাকলো।

বাঁধন-জেসিয়া ছাড়াও টেলিফিল্মে অভিনয় করেছেন সোহেল খান, সাবেরি আলম, ফকরুল বাশার মাসুম, সজীব তালুকদার, জান্নাতুল ফেরদৌস লোটাস, মহসীন রেজা প্রমুখ।

নির্মাতা আমিরুল ইসলাম জানান, আগামীকাল, বুধবার (১৬ মে) দুপুর ৩ টায় কাগজের উড়োজাহাজ চ্যানেল আই-এর পর্দায় প্রচারিত হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যানেল আইজেসিয়া ইসলামবাঁধনরাজিব আহমেদলিড বিনোদন
শেয়ারTweetPin1

সর্বশেষ

আর্জেন্টিনার ঐতিহাসিক ফিরে আসার গল্প

জুলাই ১৬, ২০২৬

যে যা খুশি বলুক, আমরা অসাধারণ: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘লাস মালভিনাস সন আর্জেন্টিনাস’ ব্যানারে কী বোঝাল আর্জেন্টিনা

জুলাই ১৬, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান

জুলাই বাংলাদেশের জাতীয় ইতিহাসের এক অবিস্মরণীয় সন্ধিক্ষণ: প্রধানমন্ত্রী

জুলাই ১৬, ২০২৬

বাংলাদেশের দুষ্প্রাপ্য ছবি সমগ্র: ইতিহাস সংরক্ষণে এক দশক

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT