বিনোদন

‘পটাকা’র পর ফারিয়ার নতুন গান, মজেছে দুই বাংলার দর্শক

ফারিয়া নতুন গানে পারফর্ম করছেন, পটাকা গানের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ফারিয়া নতুন গানের ভিডিওতে পারফর্ম করছেন, পটাকা গানের দৃশ্য, দুই বাংলার দর্শকদের জন্য আকর্ষণীয়।. Channel i News – চ্যানেল আই নিউজ

বহুল আলোচিত ‘পটাকা’ প্রকাশের আড়াই বছরের মাথায় নিজের গাওয়া নতুন গান প্রকাশ করলেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। পশ্চিমবঙ্গের নামী প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ’র ইউটিউবে বুধবার গানটি উন্মুক্ত হয়েছে।

বাংলাদেশের পাশাপাশি পশ্চিম বাংলার দর্শকরাও মজেছেন ‘বাদশা’ ছবির এ নায়িকার গানে।

ফারিয়া নতুন গানের প্রচারে ব্যস্ত, দুই বাংলার দর্শকদের মুগ্ধ. Channel i News - চ্যানেল আই নিউজ ‘আমি থাকতে চাই’ শিরোনামে গান ও ভিডিও প্রকাশের পর ঘন্টাখানেকের মধ্যেই সোশাল মিডিয়া সরগরম। ‘পটাকা’ দিয়ে সমালোচিত হলেও এবারের গানটির মাধ্যমে ফারিয়া ব্যাপক প্রশংসা পাচ্ছেন। ইউটিউব ও সোশাল মিডিয়ার মন্তব্যগুলো দেখে তাই স্পষ্ট।

সুন্দরী নারী ফুলের পটভূমিতে, রঙিন পোশাক ও গহনা পরা. Channel i News - চ্যানেল আই নিউজ অধিকাংশ দর্শকই গানটি দেখে ইউটিউব কমেন্ট বক্সে তাদের মন্তব্য জানাচ্ছেন। প্রশংসার করছেন ফারিয়ার প্রাণোচ্ছল উপস্থিতি, ভিডিও নির্মাণ, নাচ ও গায়িকীর।

নতুন এই গানটিতে ফারিয়ার সঙ্গে কণ্ঠ দিয়েছেন ভারতের মাস্টার ডি। সুর ও সংগীতও তার করা। ভারতীয় নৃত্য পরিচালক বাবা যাদব মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন। গেল ফেব্রুয়ারিতে গানটির শুটিং হয়েছে ভারতের রাজস্থানের জয়পুরে।

বিষয়:গান নুসরাত ফারিয়া পটাকা বাবা যাদব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…