বিনোদন

পঞ্চাশ লাখ ছাড়িয়ে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল

দেশের টেলিভিশন চ্যানেলের মধ্যে এন্টারটেইনমেন্টে প্রথম ৫ মিলিয়ন সাবস্ক্রাইবার অতিক্রম করলো চ্যানেল আই টিভি

চ্যানেল আই ইউটিউব চ্যানেল ৫০ লাখের বেশি সাবস্ক্রাইবার. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই অনলাইন ইউটিউব চ্যানেল ৫০ লাখের বেশি সাবস্ক্রাইবারের জন্য ধন্যবাদ জানাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

‘এন্টারটেইনমেন্ট কোটি প্রাণে ছড়িয়ে যাক!’-এই স্লোগান নিয়ে ইউটিউবে যাত্রা করেছিলো চ্যানেল আইয়ের বিনোদন চ্যানেল ‘চ্যানেল আই টিভি’। খুব দ্রুত সময়ের মধ্যে ইউটিউব প্লাটফর্মে জনপ্রিয়তা অর্জন করে চ্যানেলটি। যার ফলশ্রুতিতে এবার এটি ৫০ লাখ সাবস্ক্রাইবারের মাইলফলক স্পর্শ করলো!

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) রাতে পঞ্চাশ লাখের এই মাইল ফলকটি স্পর্শ করে চ্যানেল আই টিভি। এরমধ্য দিয়ে বাংলাদেশের যেই এন্টারটেইনমেন্ট টেলিভিশন চ্যানেলগুলো ইউটিউব নিয়ে কাজ করছে, সেগুলোর মধ্যে প্রথম ৫ মিলিয়ন (৫০ লাখ) সাবস্ক্রাইবার অতিক্রম করলো চ্যানেল আই টিভি।

ইউটিউব সংশ্লিষ্টরা বলছেন, এটা সম্ভব হয়েছে চ্যানেল আইয়ের ভাল কনটেন্ট আর সেই কন্টেন্টগুলোকে ডিজিটাল প্লাটফর্মে সঠিক সময়ে সঠিক ভাবে দেয়ায়। এরজন্য চ্যানেল আই টিভি’র সাবস্ক্রাইবারদের প্রতিও কৃতজ্ঞতা জানানো হয়।

চ্যানেল আই টিভি-তে চ্যানেল আইয়ের নাটক, টেলিফিল্ম, বিভিন্ন ধরনের বিনোদনমূলক অনুষ্ঠানসহ দর্শকপ্রিয় রিয়েলিটি শো’গুলোর প্রতি পর্ব ধারাবাহিকভাবে আপলোড করা হয় দর্শক-শ্রোতাদের সুবিধার্থে। উচ্চমানের অডিওভিজ্যুয়ালের এসব অনলাইন কন্টেন্ট দিন দিন টিভি চ্যানেলের পাশাপাশি ইউটিউবেও দর্শকশ্রোতাদের মাঝে নিজের অবস্থান তৈরি করে নিচ্ছে। এ কারণেই বাড়ছে এই ইউটিউব পেজের ‘সাবস্ক্রাইবার’ বা গ্রাহক সংখ্যা।

দর্শকদের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়ানোর লক্ষ্য নিয়ে ২০১৭ সালের জুন মাসে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে চ্যানেল আই টিভি’র এই ইউটিউব চ্যানেলটি।

বিষয়:ইউটিউব চ্যানেল আই চ্যানেল আই টিভি সাবস্ক্রাইবার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…