চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পঞ্চম রানার-চ্যানেল আই বিচ ফুটবলে চ্যাম্পিয়ন মুক্তিযোদ্ধা মাস্টার্স

রাহুল রায় রাহুল রায়
১০:৪৩ অপরাহ্ণ ০৭, ফেব্রুয়ারি ২০১৭
স্পোর্টস
A A

সাবেক ফুটবল তারকাদের নিয়ে পঞ্চম রানার-চ্যানেল আই বিচ ফুটবলের তীব্র প্রতিদ্বন্দ্বিতার ফাইনালে  মোহামেডান মাস্টার্সকে ২-১ গোলে হারিয়ে শিরোপা জিতেছে মুক্তিযোদ্ধা মাস্টার্স।

এমন আয়োজন শুধু কক্সবাজার নয়, কুয়াকাটা সমুদ্র সৈকতেও করতে চান আয়োজকরা। চ্যানেল আইয়ের নিয়মিত সঙ্গীতানুষ্ঠান ‘গানে গানে সকাল শুরু’র বিশেষ আয়োজন বুধবার সকালে প্রচার হবে কক্সবাজার সমুদ্র সৈকত থেকে। সঙ্গীত পরিবশেন করবেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা।

দেশের অথবা ক্লাবের হয়ে কোন শিরাপা জিতলে এমন উচ্ছাস করতেন সাবেক তারকা ফুটবলাররা। পঞ্চম রানার-চ্যানেল আই বিচ ফুটবলে শিরাপা জিতে আবারো এমনই আনন্দে মাতোয়ারা তারা।

ফাইনালের শুরুতেই জুয়েল রানার গোলে এগিয়ে যায় মোহামেডান মাস্টার্স তবে কাঞ্চন আর বিদুৎ এর গোলে শেষ হাসি মুক্তিযোদ্ধা মাস্টার্স এর।

সাবেক ফুটবলারদের নিয়ে এমন আয়োজন বছরে দু’টি করে করতে চান আয়োজকরা।

ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেন, স্পন্সর প্রতিষ্ঠান রানারের চেয়ারম্যান যদি অনুমতি দেয় তবে আমরা দু’বার (একবার কক্সবাজার ও আরেকবার কুয়াকাটায়) বিচ ফুটবলের আয়োজন করতে পারি।

চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ বলেন, কক্সবাজার সমুদ্র সৈকত ও বিচ ফুটবলকে জনপ্রিয় করতে গত পাঁচ বছর ধরে এ আয়োজন আমরা করে আসছি।এখানে আমরা স্থানীয় এমপি থেকে শুরু করে সবার সহযোগিতা পেয়েছি।

রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান বলেন, পর্যটন ও ফুটবলকে জনপ্রিয় করতে এমন আয়োজন খুবই গুরুত্বপূর্ণ।যারা এখানে অংশ নিয়েছে তাদের সবার ফুটবলে সোনালী অতীত রয়েছে।

সম্মানিত অতিথিরাও উৎসাহ যোগান এমন আয়োজনে।

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, এমন আয়োজন দেখে আমি সত্যিই মুগ্ধ হয়েছি, যারা এখানে খেলেছেন তাদের খেলা আমরা টেলিভিশনের পর্দায় অথবা মাঠে গিয়ে দেখেছি। তারা আমাদের ফুটবলের বরেণ্য খেলোয়াড়।আমরা কাছে এ আয়োজন খুব ভালো লেগেছে।

পুরস্কার প্রদান শেষে আতশবাজির ঝলকানিতে পর্দা নামে বিচ ফুটবল ২০১৭’র।

আগামী বিচ ফুটবল কুয়াকাটা সমুদ্র সৈকতে আয়োজনের চিন্তা আয়োজকদের।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

ক্যামেরায় রোজ ডে

পরবর্তী

সাপের মাথায় চুমু দিয়ে ছবি তুলতে গিয়ে করুণ পরিণতি

পরবর্তী

সাপের মাথায় চুমু দিয়ে ছবি তুলতে গিয়ে করুণ পরিণতি

নারায়ণগঞ্জে ট্রাক খাদে পড়ে ৪ শ্রমিক নিহত

সর্বশেষ

ছবি: সংগৃহীত

প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের দ্বৈত নাগরিকত্ব নিয়ে যা বললেন আইনমন্ত্রী

আগস্ট ২৫, ২০২৬
ছবি: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিন বাহিনীর প্রধানগণ।

“সশস্ত্র বাহিনীকে আধুনিক ও চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার”

আগস্ট ২৫, ২০২৬

দক্ষিণ কোরিয়া থেকে অস্কারে ‘পসিবল লাভ’, কী আছে এই সিনেমায়?

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা দেওয়ার মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানকে একঘরে করতে যেসব দেশের সঙ্গে বাণিজ্য বন্ধ করতে চাইছে যুক্তরাষ্ট্র

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT