পঞ্চম রানার-চ্যানেল আই বিচ ফুটবলের গালা নাইট অনুষ্ঠিত

পঞ্চম রানার চ্যানেল আই বিচ ফুটবলের ফাইনালের পর গালা নাইট হয়েছে। বিশিষ্ট ক্রীড়া সংগঠক হারুনুর রশীদকে প্রথমবারের মত প্রয়াত ধারাভাষ্যকার আব্দুল হামিদ পুরস্কার দেয়া হয়েছে। চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলকে প্রাইজমানি তুলে দিয়ে টুর্নামেন্টের সেরা গোলরক্ষক, সর্বোচ্চ গোলদাতা এবং সেরা খেলোয়াড়কে পুরস্কার দেয়া হয়েছে।
সমুদ্রপাড়ে দু’দিনের ফুটবল আসরের পর সাবেক তারকাদের নিয়ে আরেকটি ঝলমলে সন্ধ্যা। শুরুতেই প্রয়াত ধারাভাষ্যকার আব্দুল হামিদের জীবনী নিয়ে দেখানো হয় একটি প্রামাণ্যচিত্র।
এরপর ঘোষণা করা হয় আবদুল হামিদ পুরস্কার পাওয়া সংগঠকের নাম। হারুনুর রশীদকে অভিনন্দন জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদও। চ্যাম্পিয়ন দলকে ১ লাখ ও রানার্সআপ দলকে ৫০ হাজার টাকা প্রাইজমানি দেয়া হয়।
টুর্নামেন্টের সেরা গোলরক্ষক হয়েছেন কানন। চার গোল করে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন কাঞ্চন। সেরা খেলোয়াড় হয়েছেন এক সময়ের সেরা স্ট্রাইকার আলফাজ আহমেদ।
এমন টুর্নামেন্ট ও স্মরণীয় রাতের পর সমুদ্রপাড়ে মিলন মেলার জন্য এখন থেকেই অপেক্ষাশুরু সাবেক তারকাদের। ভবিষ্যতে আরও সুন্দর আয়োজনের জন্য প্রস্তুতি নিচ্ছেন আয়োজকরা।
ভিডিও রিপোর্টটি দেখতে নিচে ক্লিক করুন:



