চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পঞ্চম চেষ্টায় সফল ল্যাম্পার্ডের চেলসি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২৫ পূর্বাহ্ণ ২৬, সেপ্টেম্বর ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড কোচের দায়িত্ব নেয়ার পর ঘরের মাঠে প্রথম জয় পেয়েছে চেলসি। লিগ কাপে দ্বিতীয় ডিভিশনের ক্লাব গ্রিমসবি টাউনকে ৭-১ গোলে উড়িয়ে দেয় ব্লুজরা। চেলসির গোল উৎসবের রাতে পেনাল্টিতে জিতে চতুর্থ রাউন্ড নিশ্চিত করেছে ম্যানচেস্টার ইউনাইটেড।

ল্যাম্পার্ডের কোচিংয়ে স্ট্যামফোর্ড ব্রিজে এই নিয়ে পঞ্চম ম্যাচ খেলতে নেমেছিল চেলসি। প্রথম ম্যাচে লেস্টারের বিরুদ্ধে লিগের লড়াই ১-১ গোলে ড্র করে তারা। দ্বিতীয় ম্যাচে শেফিল্ড ইউনাইটেডের বিরুদ্ধে ২-২ গোলে আটকে যায়। পরে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ভ্যালেন্সিয়ার কাছে ০-১ গোলে হার। আর লিগের ম্যাচে লিভারপুলের কাছে হারে ১-২ গোলে। অর্থাৎ, নিজেদের ঘরে মৌসুমের প্রথম চারটি ম্যাচে জয় অধরা ছিল চেলসির। অবশেষে কাঙ্ক্ষিত জয়ের দেখা মিলেছে লিগ কাপে এসে।

গ্রিমসবির বিরুদ্ধে ম্যাচের ৪ মিনিটের মাথায় পেদ্রোর পাস থেকে চেলসির হয়ে প্রথম গোল করেন রস বার্কলি। ৭ মিনিটে মিশি বাৎসুয়ায়ি গোল করে ২-০তে এগিয়ে দেন। ১৯ মিনিটে হ্যানসনের পাস থেকে গোল করে গ্রিমসবির গ্রিন ব্যবধান কমিয়ে ২-১ করেন। ৪৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে চেলসি অধিনায়ক পেদ্রো প্রথমার্ধের স্কোরলাইন ৩-১ করেন।

Banglabid

৫৬ মিনিটে অভিষেক হওয়া রিস জেমসের পাস থেকে চেলসির হয়ে চতুর্থ গোল করেন জউমা। ৮২ মিনিটে জেমস নিজে গ্রিমসবির জালে বল জড়ান। ৮৬ মিনিটে পুলিসিচের পাস থেকে ম্যাচে নিজের দ্বিতীয় গোল করেন বাৎসুয়ায়ি। চেলসি ম্যাচে এগিয়ে যায় ৬-১ গোলে। ৯৮ মিনিটে বাৎসুয়ায়ির পাস থেকে গোল করে ম্যাচের ফাইনাল স্কোরলাইন ৭-১ করেন কালাম হাডসন-ওদোই।

অন্যদিকে, রোসালির বিপক্ষে নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র হওয়ার পর পেনাল্টিতে ৫-৩ গোলে জিতে পরের রাউন্ড নিশ্চিত করেছে ম্যানইউ। শেষ ষোলোতে তাদের প্রতিপক্ষ চেলসি।

লিগ কাপের শেষ ষোলোতে লিভারপুলের প্রতিপক্ষ আর্সেনাল। বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি খেলবে সাউদাম্পটনের বিপক্ষে, যারা পেনাল্টিতে হারায় টটেনহ্যাম হটস্পারকে। এছাড়া শেষ ষোলোতে খেলা হবে এভারটন বনাম ওয়াটফোর্ড, অ্যাস্টন ভিলা বনাম উলভারহ্যামটন, বার্টন অ্যালবিয়ন বনাম লেস্টার সিটি, ক্রোলি টাউন বনাম কোলচেস্টার এবং অক্সফোর্ড ইউনাইটেড বনাম সান্দারল্যান্ড।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংলিশ লিগ কাপচেলসিম্যানইউলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আবারও প্রেমের গুঞ্জন, অস্বীকার করলেন ব্র্যাড পিট

পরবর্তী

সন্ত্রাস-উগ্রবাদ দমনে জিরো টলারেন্স নীতিতে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

পরবর্তী
সন্ত্রাস-উগ্রবাদ দমনে জিরো টলারেন্স-প্রধানমন্ত্রী শেখ হাসিনা-এসডিজি

সন্ত্রাস-উগ্রবাদ দমনে জিরো টলারেন্স নীতিতে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

বন্ধু সোলারিকে চাইছেন বেকহ্যাম

সর্বশেষ

অটোরিকশায় মাছবাহী ট্রাকের ধাক্কা, বৃদ্ধ স্বামী-স্ত্রী নিহত

আগস্ট ১৯, ২০২৬

জাপানের মঞ্চে উড়ল বাংলাদেশের পতাকা

আগস্ট ১৯, ২০২৬

কলকাতার অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মরদেহ দেশে আনবে সরকার

আগস্ট ১৯, ২০২৬

অস্ট্রেলিয়াকে হারিয়ে র‌্যাঙ্কিংয়ে বড় লাফ হাসানের, উন্নতি শান্ত-মিরাজদের

আগস্ট ১৯, ২০২৬

ইরান যুদ্ধের পর আকাশ-সমুদ্রে ড্রোন, কী এই ‘ফ্যালকন স্ট্রাইক ফোর্স’?

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT