বিনোদন

পঞ্চমবারের মতো বিয়ে করলেন রজার ওয়াটার্স

বিয়ের সময় রজার ও তার স্ত্রীর হাস্যোজ্জ্বল ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

রজার ও তার স্ত্রীর বিয়ের সময়ের ছবি, তারা একসঙ্গে হাঁটছেন এবং হাসছেন, প্রাকৃতিক পরিবেশে।. Channel i News – চ্যানেল আই নিউজ

পঞ্চমবারের মতো বিয়ে করলেন বিখ্যাত ব্রিটিশ রক ব্যান্ড পিংক ফ্লয়েডের অন্যতম স্রষ্টা রজার ওয়াটার্স। স্ত্রীর নাম কামিলা চাভিস। ১৪ অক্টোবর, বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে নিজেই খবরটি জানিয়েছেন ৭৮ বছর বয়সী এই রকস্টার গিটারিস্ট।

সামাজিক মাধ্যমে কামিলা চাভিসের সঙ্গে বিয়ের ছবি শেয়ার করে রজার ক্যাপশনে লিখেছেন, ‘আমি খুবই খুশি, অবশেষে আমাকে দেখে রাখার একজনকে পেলাম।’

রজার ওয়াটার্স প্রথম বিয়ে করেছিলেন ১৯৬৯ সালে ছোটবেলার খেলার সাথী জুডিথ ট্রিমকে। তাদের বিচ্ছেদ হয়ে যায় ১৯৭৫ সালে। তাদের কোনো সন্তান ছিল না।

এরপর রজার ওয়াটার্সের জীবনে আসেন ক্যারোলিন ক্রিস্টি, প্রিসিলা ফিলিপস এবং অভিনেত্রী লরি ডারনিং। লরি ডার্নিং এর সঙ্গে রজারের বিচ্ছেদ হয় ২০১৫ সালে। এরপর থেকে একাই ছিলেন তিনি।

২০১৯ সালে ভেনিস চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় রজার কামিলা চাভিসকে নিয়ে উপস্থিত হয়েছিলেন। চলতি বছরের আগস্টে একটি রেস্তোরাঁয় কামিলাকে বাগদত্তা হিসেবে পরিচয় দেন রজার।

বিষয়:পিংক ফ্লয়েড রজার ওয়াটার্স

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…