চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পঞ্চগড়ের তালমা নদী দখল বন্ধে হাইকোর্টের নির্দেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১০ অপরাহ্ণ ১২, নভেম্বর ২০২০
আদালত
A A
করোনাভাইরাস

পঞ্চগড় জেলার তালমা নদী দখল-ভরাট ও নির্মাণকাজ ৭২ ঘণ্টার মধ্যে বন্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

জনস্বার্থে করা এক রিটের শুনানি নিয়ে বৃহস্পতিবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহি উদ্দিন শামীমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ রুলসহ এই আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুর্টি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী।

‘পঞ্চগড়ে প্রকাশ্যে নদী দখল’ শিরোনামে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে হিউম্যান রাইটস এন্ড পীস ফর বাংলাদেশের পক্ষে রিট করা হয়। সে রিটের শুনানি নিয়ে আদালত পঞ্চগড় জেলা সদরের উপকণ্ঠে তালমা নদী দখল/ভরাট ও নির্মাণকাজ ৭২ ঘণ্টার মধ্যে বন্ধে ব্যবস্থা গ্রহণে নির্দেশ দেন। আর ব্যবস্থা গ্রহণের বিষয়ে দুই সপ্তাহের মধ্যে একটি প্রতিবেদন হাইকোর্টে দাখিল করতে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়। এছাড়া আগামি ৬ মাসের মধ্যে সি.এস ও আর.এস নকশা অনুসারে নদী দখলদারদের সুনির্দিষ্ট তালিকা করে হাইকোর্টে প্রতিবেদন দাখিল করতে পঞ্চগড়ের জেলা প্রশাসকের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে হাইকোর্ট তার রুলে তালমা নদী রক্ষায় বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন বেআইনী ঘোষণা করা হবে না এবং সি.এস ও আর.এস অনুযায়ী নদী রক্ষায় কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়েছেন। আগামি চার সপ্তাহের মধ্যে পরিবেশ সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি), বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান, পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট), পঞ্চগড় জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি),অতিরিক্ত জেলা প্রশাসক(ভূমি), পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, এসিল্যান্ড, এবং ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: পঞ্চগড়হাইকোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জাতীয় ঐক্যই সবচেয়ে বড় শক্তি: প্রধানমন্ত্রী

মে ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানের শান্তি প্রস্তাব গ্রহণযোগ্য নয় বলে সন্দেহ ট্রাম্পের

মে ৩, ২০২৬

ঢাকায় আসছে লিমনের মরদেহ

মে ৩, ২০২৬
ছবি: প্রতিনিধি

সিলেটে ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ৭

মে ৩, ২০২৬

নিজ বাড়ির ভিটেই পরীক্ষামূলকভাবে ২২ প্রজাতির আঙুর চাষ

মে ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT