চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পছন্দের মানুষের সঙ্গে সুজানার ভালোবাসা দিবসের উপহার

জাকিয়া আক্তার জাকিয়া আক্তার
১:৪২ পূর্বাহ্ণ ১৩, জানুয়ারি ২০১৬
বিনোদন
A A

দীর্ঘদিন অসুস্থ থাকার পর আবারো কাজে ফিরেছেন চিত্রনায়ক ও অভিনেতা রিয়াজ। ভলোবাসা দিবস উপলক্ষে টেলিফিল্ম ‘এক্সচেঞ্জ’র মাধ্যমে টিভি পর্দায় ফিরছেন রিয়াজ। নাটকটিতে রিয়াজের সঙ্গে অভিনয় করেছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সুজানা জাফর।

বেশ খানিকটা বিরতি নিয়ে সুজানাও টেলিফিল্মে ফিরেছেন। চ্যানেল আই অনলাইনকে বলেন, বেছে কাজ করার ফলে আমার কাজ একটু কম। তবে যেই কাজটি করি তা দর্শজনপ্রিয়তা পায়। দীর্ঘদিন পর আবার রিয়াজ ভাইয়ের সঙ্গে টেলিফিল্মে কাজ করছি। রিয়াজ ভাই সুস্থ হওয়ার পর এটাই তার প্রথম কাজ। আশাকরি দর্শকদের টেলিফিল্মটি অনেক পছন্দ হবে।

সুজানা জানান, রিয়াজ ভাই খুব মজার মানুষ ও পছন্দের মানুষ। ওনার সঙ্গে কাজ করতে আমার ভালো লাগে। রিয়াজ ভাই এতো বড় মাপের শিল্পী হলেও তার মধ্যে কোনো দম্ভ কাজ করে না। সেটি ওনার সঙ্গে কাজ করতে গিয়ে বুঝেছি। কাজের সময় কোনোরকম তাড়াহুড়া করেন না। সেরা কাজটি দেয়ার জন্য যথেষ্ট পরিশ্রম করেন। যা এখনকার নতুন শিল্পীদের মধ্যে দেখা যায় না।

চিত্রনায়ক রিয়াজের সঙ্গে যদি সিনেমা করার অফার পান তাহলে কি সিনেমা করবেন এমন প্রশ্নে আলোচিত মডেল সুজানা চ্যানেল আই অনলাইনকে বলেন, মিডিয়াতে যারা আমার পছন্দের মানুষ তাদের মধ্যে রিয়াজ ভাই অন্যতম। ভালো গল্প, ভালো পরিচালক আর সেখানে যদি রিয়াজ ভাই নায়ক থাকে তাহলে অবশ্যই আমি সিনেমা করবো।

টেলিফিল্ম ‘এক্সচেঞ্জ’ গল্পটি জানতে চাইলে তিনি বলেন, মাহিন ও রাইসা সুখী দম্পতি। মাহিন পেশায় ব্যবসায়ী। তাদের সংসারে সবকিছু ঠিকঠাক আছে। শুধু মাহিনের ব্যস্ততা মেনে নিতে পারেন না রাইসা। তবে এটা নিয়ে তাদের মাঝে কোনো দ্বন্দ্ব তৈরি হয়নি। মাহিন হঠাৎ করেই রাতে স্বপ্ন দেখে এবং সকালে দেখে তা সত্যি হয়ে যাচ্ছে। কিন্তু রাইসা তা বিশ্বাস করে না। হঠাৎ একদিন মাহিম স্বপ্ন দেখে রাইসা গাড়ি দুর্ঘটনায় মারা যায়। পরদিন সকালে উঠে মাহিম সেই গাড়িতে রাইসাকে উঠতে না দিয়ে নিজে উঠে ড্রাইভ করে এবং সে মারা যায়। আর এভাবেই ভালোবাসা ‘এক্সচেঞ্জ’ হয়ে যায়।

জুনায়েদ বিন জিয়া পরিচালিত ‘এক্সচেঞ্জ’ নাটকের শুটিং প্রায় শেষ পর্যায়ে। নাটকটি ভালোবাসা দিবসে বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে। নাটকটিতে রিয়াজ, সুজানা ছাড়া আরো অভিনয় করেছেন মনিরাজ, সনি প্রমুখ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মডেলসুজানা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আশ্বাস পেলেই ক্লাসে ফিরে যাবেন শিক্ষকরা

পরবর্তী

পুষ্টি নিরাপত্তা নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর

পরবর্তী

পুষ্টি নিরাপত্তা নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর

অনুসারীদের ‘স্মার্ট’ হওয়ার উপদেশ আইএসের

সর্বশেষ

মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এমবাপের

জুলাই ১৯, ২০২৬

সাকার হ্যাটট্রিক-এমবাপের জোড়া, ১০ গোলের ম্যাচে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড

জুলাই ১৯, ২০২৬

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT