চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ন ডরাই’ একটি গ্লোবাল সিনেমা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০৮ অপরাহ্ণ ২৭, নভেম্বর ২০১৯
বিনোদন
A A

শুক্রবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে সামাজিক প্রতিবন্ধকতা পেরিয়ে এগিয়ে যাওয়ার গল্প নিয়ে স্টার সিনেপ্লেক্সের প্রথম প্রযোজিত ছবি ‘ন ডরাই’।

গতানুগতিকতার বাইরে গিয়ে ভিন্নধর্মী সিনেমা নির্মাণের চ্যালেঞ্জ নিয়েছে স্টার সিনেপ্লেক্স। তার প্রথম নিদর্শন ‘ন ডরাই’। সার্ফিং নিয়ে নির্মিত দেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র এটি। ছবিটি পরিচালনা করেছেন তানিম রহমান অংশু। কক্সবাজারের এক তরুণ নারী সার্ফারের সত্যি জীবনের গল্প নিয়ে নির্মিত হয়েছে এ ছবি।

ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সুনেহরা বিনতে কামাল। আরো আছেন সাঈদ বাবু, শরীফুল রাজসহ অনেকে। ছবির চিত্রনাট্য লিখেছেন দেবের ‘বুনোহাঁস’ ও ‘পিংক’ ছবির চিত্রনাট্যকার কলকাতার শ্যামল সেনগুপ্ত।

Banglabid

একজন নারী সার্ফারের জীবন থেকে উৎসাহিত হয়ে এই ছবির গল্প। নারীর এগিয়ে যাওয়ার বার্তা আছে ছবিতে। সিনেমার প্রায় ৯০ শতাংশ দৃশ্য ধারণ করা হয়েছে কক্সবাজারে। সিনেমায় চট্টগ্রামের আঞ্চলিক ভাষা ব্যবহার করা হয়েছে। তবে তা সবাই যেন বুঝতে পারেন, সেভাবেই ব্যবহার করা হয়েছে বলে জানালেন প্রযোজক মাহবুবুর রহমান।

গত জুনে ছবিটির অফিসিয়াল পোস্টার প্রকাশিত হয়। এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ছবির প্রযোজক স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান বলেন, ন ডরাই একটা গ্লোবাল সিনেমা। বাংলাদেশসহ অন্যান্য দেশে মুক্তি দেওয়ার পরিকল্পনা আছে আমাদের। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ছবিটি পাঠাতে চাই আমরা। ছবিটির অধিকাংশ ভাষা চট্টগ্রামের। তবে সেই ভাষা সবাই বুঝতে পারবেন। এছাড়া ইংরেজি সাবটাইটেল আছে।

পরিচালক তানিম রহমান অংশু বলেন, ছবিটি হলো স্বপ্ন জয়ের গল্প, নারী মুক্তির গল্প। সামাজিক অনেক প্রতিবন্ধকতা পেরিয়ে এগিয়ে যাবার গল্প। তাই ছবির নাম ‘ন ডরাই’।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ন ডরাইলিড বিনোদনশরীফুল রাজসুনেরাহ বিনতে কামালস্টার সিনেপ্লেক্স
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

স্বাধীনতা দিবসে ‘বুদ্ধিজীবী নকশাল’ নিয়ে মোদির সতর্কবার্তা

আগস্ট ১৫, ২০২৬

এআই প্রযুক্তি: মহাসড়কে গাড়ি থামাবে না পুলিশ, আইন ভাঙলে ‘অটো ফাইন’

আগস্ট ১৫, ২০২৬

আরও ৫ দিন বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে যে পূর্বাভাস

আগস্ট ১৫, ২০২৬

ভূ-তাপীয় শক্তিতে বড় পরিকল্পনা, চার অঞ্চলে গুরুত্ব দিচ্ছে চীন

আগস্ট ১৫, ২০২৬

স্টার্কের ভুল ‘স্বীকার’ জানালেন মিরাজ

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT