গুহায় হারিয়ে যাওয়ার ৯ দিন পর থাইল্যান্ডের ১২ ক্ষুদে ফুটবলার ও তাদের কোচের সন্ধান পাওয়া গেছে। তারা সবাই জীবিত আছেন। তবে তাদেরকে উদ্ধার করতে সময় লাগবে।
দেশটির আঞ্চলিক গভর্নর এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ছিয়াং রাইয়ের থাম লুয়াং গুহা থেকে নৌবাহিনীর বিশেষ দল তাদেরকে খুঁজে বের করে। বড় ধরনের অভিযান শেষে বিবৃতিতে জানানো হয়েছে, ১৩ জনই নিরাপদে আছেন।
গত ২৩ জুন থেকে তারা নিখোঁজ ছিলেন। ভ্রমণে গিয়ে তারা একটি প্লাবিত গুহায় আটকে পড়েন।উদ্ধারকারীরা আশা প্রকাশ করেছিলেন তাদেরকে নিরাপদে উদ্ধার করা যাবে।
ওই ১২ ফুটবলার মো পা বা ওয়াইল্ড বোয়ার ফুটবল দলের সদস্য। তাদের সঙ্গে ছিলেন সহকারী কোচ ২৫ বছরের এক্কাপোল জানথাওং।
তাদের মধ্যে সবচেয়ে ক্ষুদে ফটবলার ছিল ১১ বছরের ছানিন ‘‘টাইটান’’ উইব্রুন্রুগুরেয়াং। সে সাত বছর বয়স থেকে ফুটবল খেলছে। আর তাদের দলনেতা ছিল ১৩ বছরের দুয়াংপেট ‘‘দোম’’ প্রমতেপ। 










