ম্যানুয়েল নয়্যার দৃঢ়তায় ইউরো ২০১৬’র সেমি-ফাইনালে পৌঁছে গেছে তিনবারের ইউরোপ জয়ী জার্মানি। কোয়ার্টার ফাইনালের হাইভোল্টেজ ম্যাচে নির্ধারিত সময়ে ১-১ গোলের সমতার পর ও অতিরিক্ত সময়ের গোল শূন্য ম্যাচ গড়ায় টাইব্রেকারে। ভাগ্য নির্ধারণের টাইব্রেকারে চারটি পেনাল্টি রুখে দিয়ে (৬-৫) দলকে সেমিতে পৌঁছে দেন নয়্যার।
এই জয়ে আজ্জুরিদের বিপক্ষে প্রতিযোগিতামূলক ম্যাচে ৯৩ বছরের এক দুঃস্বপ্নের অবসান হলো জার্মানদের।
ম্যাড়ম্যাড়ে শুরুই পরও আক্রমণ পাল্টা আক্রমণে প্রথমার্ধের শেষ দিকে খেলা জমে ওঠে। ২৭ মিনিটে টমাস মুলারের ক্রস থেকে মাথা ছুঁইয়ে আজ্জুরিদের জালে জড়ান জার্মান কাপ্তান শোয়াইনস্টাইগার। ফাউলের বাঁশি বাজায় অবশ্য লিড নেওয়া হয়নি জার্মানদের।
৪২ মিনিটে মারিও গোমেজ এবং প্রথমার্ধের শেষ মিনিটে স্তুরারো ইতালির পক্ষে গোলের সহজ সুযোগ হাতছাড়া করলে গোল শূন্য থেকে বিরতিতে যায় দু’দল।
গোল শূন্য প্রথমার্ধের পর খোলস ছেড়ে বেরিয়ে আসে দু’দল।
৪মিনিটের ব্যবধানে ৩ ইতালিয়ান খেলোয়াড় দেখেন হলুদ কার্ড। যদিও
ইতালির কড়া ডিফেন্সকে ডিঙ্গিয়ে ম্যাচের ৬৫ মিনিটে মারিও গোমেজ এর ক্রস থেকে
জার্মানদের লিড এনে দেন আর্সেনাল তারকা মেসুত ওজিল।
জার্মান রুপকথার হয়তো ওখানেই শেষ হতে পারত যদি না বোয়াটাং এর হ্যান্ডবলের
সুবাদে পেনাল্টি না পেত ইতালিয়ানরা। ৭৮ মিনিটে অন দ্যা স্পটে গোল করে
ইতালিকে সমতায় ফেরান জুভেন্টাসের ডিফেন্ডার লিওনার্দো বোনুচ্চি।
নির্ধারিত সময়ে আর দু’দলের কেউ গোল করতে না পারায় ম্যাচ গড়ায় অতিরিক্ত
মিনিটে। সেখানেও গোল শূন্য ম্যাচের থাকলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। আর
উত্তেজনা শুরুটা সেখানেই।
যেখানে ৩০ বছর বয়সী নয়্যার ইতালিয়ানের গোল থামাতে ব্যস্ত সেখানে
টমাস মুলার, ওজিল, শোয়াইনস্টাইগার মহড়া দিলেন
পেনাল্টি মিসের।
দু’দলের নির্ধারিত ৫ পেনাল্টিও ম্যাচের ব্যবধান গড়তে না পারলে। শেষ পর্যন্ত প্রবল উত্তেজনা ছড়িয়ে ম্যাচের ফল
নির্ধারিত হয় নবম পেনাল্টিতে।
ম্যানুয়েল নয়্যারের দৃঢ়তা আর হেক্টরের পাওয়া
শেষ গোলে সেমিফাইনালের টিকেট কাটে
বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
গুলশানে হলে আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলায় নিহত ৯ ইতালিয় নাগরিকদের স্মরণে ফান্সের
বোর্দো স্টেডিয়ামে কাল ব্যাজ পরে খেলতে নামে আন্তে কন্তেনিয়ো’র শিষ্যরা।
আসছে ৮ জুন চতুর্থ কোয়ার্টার ফাইনালে জয়ী দলের বিপক্ষে ফাইনালের টিকেটের জন্য মাঠে নামবে জার্মানি।







