বাংলাদেশ

নয়াপল্টনে বহুতল ভবনের অাগুন নিয়ন্ত্রণে

নয়াপল্টনে বহুতল ভবনের অাগুন নিয়ন্ত্রণে

রাজধানীর নয়াপল্টনের ‘কাসপিয়া’ ভবনের তৃতীয় তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।  শুক্রবার বিকেল ৫ টার দিকে ওই ভবনে অবস্থিত ‘আদি কড়াই গোস্ত’ রেস্টুরেন্টে  অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
 
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ১৪টি ইউনিট একসাথে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনেন। রেস্টুরেন্টের কিচেন থেকে আগুন লেগেছিল বলে ধারণা করা হচ্ছে।

শুক্রবার ছুটির দিনে ভবনের অন্যান্য অফিস ও দোকান বন্ধ ছিল। অগ্নিকাণ্ডের ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

বিষয়:অাগুন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…