চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নয়াপল্টনে বিএনপির সমাবেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫৩ অপরাহ্ণ ৩০, নভেম্বর ২০২১
- সেমি লিড, রাজনীতি
A A

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর দাবিতে সারাদেশে বিক্ষোভ সমাবেশ করছে বিএনপি।

কেন্দ্রীয়ভাবে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে দুপুর ২টায় এ সমাবেশ শুরু হয়। এর আগে সকাল ৯-১০টা থেকেই জড়ো হতে থাকেন দলটির বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা।

এরই মধ্যে খালেদা জিয়া মুক্তি ও বিদেশে পাঠানোর দাবিতে নানা কর্মসূচি পালন করছে বিএনপি।  গণনশনের পর টানা সাতদিনের সমাবেশ কর্মসুচির ঘোষণা দিয়েছে এই দলটি। এই সমাবেশের পর আন্দোলন আরও কঠোর হবে বলেও জানিয়েছে বিএনপির অঙ্গসংগঠনের বিভিন্ন নেতা কর্মীরা।

এদিকে, নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে বর্তমানে প্রায় ১৫-২০ হাজার মানুষ জমায়েত হয়েছেন। তারা কার্যালয়ের সামনের রাস্তা অবরোধ করে অবস্থান নিয়েছেন। তবে রাস্তার বিপরীত লেনে গাড়ি চলছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে আছে পুলিশের একাধিক টিম।

বিএনপি সূত্রে জানা গেছে, এর আগে বিএনপি ৮ দিনের কর্মসূচি ঘোষণা করে। এরই অংশ হিসাবে আজ সব বিভাগীয় সদরে এ সমাবেশ হচ্ছে। নয়াপল্টনের সমাবেশে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চট্টগ্রামের কেভি সংলগ্ন বাকুলিয়া মাঠে স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে ড. খন্দকার মোশাররফ হোসেন, খুলনা মহানগর বিএনপি অফিসের সামনে গয়েশ্বর চন্দ্র রায়, ময়মনসিংহ শহর রেলওয়ে স্টেশন চত্বরে নজরুল ইসলাম খান, সিলেট মহানগর রেজিস্ট্রার মাঠে আমির খসরু মাহমুদ চৌধুরী, রংপুর মহানগর বিএনপি অফিসের সামনে ইকবাল হাসান মাহমুদ টুকু এবং রাজশাহী মহানগরের বাটারমোড়ের সমাবেশে আব্দুল্লাহ আল নোমান অংশ নেবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নয়াপল্টনবিএনপির সমাবেশ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাঙ্গামাটিতে ৩৭ স্থানে পাহাড়ধস, আশ্রয়কেন্দ্রে প্রায় ৪ হাজার মানুষ

জুলাই ৯, ২০২৬

মরক্কোর প্রতিশোধ নাকি ফ্রান্সের সেমিফাইনালের হ্যাটট্রিক

জুলাই ৯, ২০২৬
ছবি: চ্যানেল আই

টেকনাফ সৈকতে ২দিনে ৩ নারীর অর্ধগলিত মৃতদেহ উদ্ধার

জুলাই ৯, ২০২৬

সরকারি হাসপাতালের ল্যাব: পরিচালনায় নতুন ভাবনার সময় কি এসেছে?

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

যুগ্ম-সচিব পদে ১৭২ কর্মকর্তার পদোন্নতি

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT