চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ন্যাশনাল মেডিকেল কলেজ সরকারি করতে রিট

এস এম আশিকুজ্জামান এস এম আশিকুজ্জামান
২:২১ অপরাহ্ণ ১৮, সেপ্টেম্বর ২০১৭
আদালত
A A

রাজধানীর পুরান ঢাকার বাহদুর শাহ পার্কের পাশে অবস্থিত ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজকে সরকারি করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট করা হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ সোমবার এ রিট আবেদনটি করেন।

বিচারপতি এস এম এমদাদুল হক ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর হাইকোর্ট বেঞ্চে আবেদনটি মঙ্গলবার কার্যতালিকায় শুনানির জন্য থাকতে পারে বলে জানিয়েছেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ।

স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ, কলেজের পরিচালনা পর্ষদের (এডহক) চেয়ারম্যান, ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউশন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে রিটে বিবাদী করা হয়েছে।

আবেদনে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালকে সরকারি করতে কেন প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারির আর্জিও জানানো হয়েছে।

আইনজীবী ইউনুছ আলী আকন্দ বলেন, ব্রিটিশ আমলে ১৯২৬ সালে ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করা হয়। তখন থেকে সরকারের অর্থায়নে ও নিয়ন্ত্রণে এটি পরিচালিত হয়ে আসছে। পাকিস্তান আমলে ১৯৫৮ সালে চার বছরের মেডিকেল কোর্স (এলএমএফ) চালু হলেও পরে তা বন্ধ হয়ে যায়। পরবর্তীতে দেশ স্বাধীনের পর ১৯৯৪-১৯৯৫ সেশনে ইনস্টিটিউশনের পাশাপাশি বেসরকারিভাবে মেডিকেল কলেজ করে ৬৩ জন শিক্ষার্থীকে ভর্তি করা হয়।

২০১৬-২০১৭ সেশনে ২৩তম ব্যাচে ১৩০ জনকে ভর্তি করা হয়। এখন পর্যন্ত ১২৮১ জন শিক্ষার্থী চিকিৎসা বিজ্ঞানে ডিগ্রী অর্জন করেছে।

তিনি বলেন, প্রত্যেক মেডিকেল কলেজের একটি হাসপাতাল থাকতে হয়। অথচ এখানে সরকারি হাসপাতাল আছে কিন্তু কলেজ বেসরকারি।

১৯২৬ সালে প্রতিষ্ঠিত এই হাসপাতালকে সরকারিকরণের উদ্যোগ নেওয়া হয়নি। অথচ সরকারের সেখানে অর্থ ব্যয় হচ্ছে। এদিকে কলেজের নামে বেসরকারিভাবে ছাত্র ভর্তি করে লাখ টাকা নেওয়া হচ্ছে। তাই ১৯২৬ সালের এই ইনস্টিটিউটকে কলেজসহ সরকারি করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আমি রিট করি।

ট্যাগ: আদালতমেডিকেল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ছড়িয়ে পড়া দুই শতাধিক রোহিঙ্গা এখন শরণার্থী শিবিরে

পরবর্তী

রোহিঙ্গা সঙ্কট মোকাবিলায় সফল হবেন প্রধানমন্ত্রী: কাদের

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা সঙ্কট মোকাবিলায় সফল হবেন প্রধানমন্ত্রী: কাদের

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

লন্ডনে বোমা হামলার ঘটনায় দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ

সর্বশেষ

পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে আরও দেশ যুক্ত হতে পারবে: পাকিস্তান

আগস্ট ২৭, ২০২৬

সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

আগস্ট ২৭, ২০২৬

এনার্জি ইনোভেশন চ্যালেঞ্জ ২০২৬: ৫ তরুণ উদ্ভাবককে ৫০ হাজার টাকার ফেলোশিপ

আগস্ট ২৭, ২০২৬

সালাম দিয়ে সংসদ থেকে বিরোধীদলের ওয়াকআউট

আগস্ট ২৭, ২০২৬
নজরুলের জন্মজয়ন্তী উপলক্ষে চ্যানেল আই অনলাইন প্রতিবেদন. Channel i News - চ্যানেল আই নিউজ

নজরুল বনাম বৃটিশ সরকার: ধুমকেতুর আগুনে রাষ্ট্রদ্রোহের মামলা!

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT