বাংলাদেশ

নৌপরিবহন মন্ত্রণালয়সহ ৩ সংস্থার ঈদের ছুটি বাতিল

ঈদে বাড়ির ফেরার তাগিদে বাস, ট্রেনের মতো লঞ্চঘাটেও এখন যাত্রীদের উপচে পড়া ভিড়। রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে এখন গ্রামমুখী মানুষের ঢল।সদরঘাটের লঞ্চ টার্মিনাল ঘুরে দেখা গেছে, বিভিন্ন রুটের লঞ্চগুলো সারিবদ্ধভাবে দাড়িয়ে আছে। যাত্রী নিয়ে নির্ধারিত সময় সদরঘাট লঞ্চ টার্মিনাল ছেড়ে যাচ্ছে লঞ্চগুলো।ঈদে সড়ক পথের পাশাপাশি নদী পথে গ্রামের বাড়ি যেতে গতকাল সদরঘাট লঞ্চ টার্মিনালে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় দেখা যায়।

ঈদে বাড়ির ফেরার তাগিদে বাস, ট্রেনের মতো লঞ্চঘাটেও এখন যাত্রীদের উপচে পড়া ভিড়। রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে এখন গ্রামমুখী মানুষের ঢল। সদরঘাটের লঞ্চ টার্মিনাল ঘুরে দেখা গেছে, বিভিন্ন রুটের লঞ্চগুলো সারিবদ্ধভাবে দাড়িয়ে আছে। যাত্রী নিয়ে নির্ধারিত সময় সদরঘাট লঞ্চ টার্মিনাল ছেড়ে যাচ্ছে লঞ্চগুলো। ঈদে সড়ক পথের পাশাপাশি নদী পথে গ্রামের বাড়ি যেতে গতকাল সদরঘাট লঞ্চ টার্মিনালে ঘরমুখো […]

নৌপথে ঈদ যাত্রা নিরাপদ করতে ও বর্তমান বন্যা পরিস্থিতি বিবেচনায় মন্ত্রণালয় ও ৩টি সংস্থার সংশ্লিষ্টদের ঈদের ছুটি বাতিল করেছে নৌপরিবহন মন্ত্রণালয়।

বৃহস্পতিবার নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম খানের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নৌপরিবহন মন্ত্রণালয় ও এর অধীনস্থ বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ), বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) এবং নৌপরিবহন অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের ঈদের ছুটি বাতিল করে আজ এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করেছে নৌপরিবহন মন্ত্রণালয়।

বিষয়:ঈদের ছুটি নৌপরিবহন মন্ত্রণালয় বিআইডব্লিউটিএ বিআইডব্লিউটিসি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…