চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নোয়াখালীতে পুকুর থেকে কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার

সাইফুল্লাহ সাদেক সাইফুল্লাহ সাদেক
২:০৯ অপরাহ্ণ ১৭, জুন ২০২০
জনপদ, নোয়াখালী
A A

নোয়াখালীর সেনবাগ উপজেলায় পুকুর থেকে এক কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার কাবিলপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কাবিলপুর গ্রামের তপাদার বাড়ির একটি পুকুর থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।

সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বাতেন মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতের নাম মঞ্জুরুল আহসান তুষার (১৯), সে উপজেলার ৬নং কাবিলপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কাবিলপুর গ্রামের তপাদার বাড়ির শাহ আলম এর ছেলে এবং তুষার লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেক্ট্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, করোনায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় তুষার বাড়িতে চলে আসেন। মঙ্গলবার সকাল ১১টার দিকে বাড়ির একটি বাঁশ বাগানে বাঁশ কাটতে গিয়ে নিখোঁজ হয়। দীর্ঘক্ষন তুষারকে না দেখতে পাওয়ায় বাঁশ বাগানসহ সম্ভাব্য স্থানে খোজা খুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে সন্ধ্যায় বাড়ির লোকজন পুকুর ঘাটে তুষারের লাশ ভাসতে দেখে উদ্ধার করে।

নিহতের পরিবারের ভাষ্যমতে, চার ভাই ও এক বোনের মধ্যে তুষার সবার ছোট ছিল। সে সাঁতার জানতো। কিন্তু পুকুরের পানিতে তার লাশ পাওয়া গেছে। তুষারের মৃত্যুটি রহস্যজনক।

Reneta

সেনবাগ থানার ওসি আব্দুল বাতেন মৃধা বলেন, খবর পেয়ে রাতে পুলিশ নিয়ে তিনি ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে সকালে ময়নাতদন্ত করার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় থানা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলন, খোলা চিঠিতে যা বললেন শচীন

জুলাই ২৪, ২০২৬

আন্দোলন নিয়ে শাহরুখের নামে ভাইরাল পোস্টটি ভুয়া

জুলাই ২৪, ২০২৬

সাকিবের ১ উইকেট ও গোল্ডেন ডাক, ৬০ রানে হারল জাফনা

জুলাই ২৩, ২০২৬

নাট্যজন মামুনুর রশীদ-এর মা রোকেয়া খানম মারা গেছেন

জুলাই ২৩, ২০২৬

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT