নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিজেদের নির্বাচনী এলাকায় ঈদুল ফিতরের নামাজ পড়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যরিস্টার মওদুদ আহমেদ। তবে নামাজ শেষে তারা দু’জনই পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছেন।
শনিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির আন্দোলনের কোনো ইস্যু নেই। তাদের আন্দোলনের ডাক আষাঢ়ের তর্জন-গর্জনেই সার। ওই আন্দোলনে জনগণ সাড়া দিবে না। বিএনপির তুমুল-জোরদার আন্দোলনের রঙ্গিন খোয়াব; তা কর্পুরের মত বাতাসে উবে যাবে।
মওদুদ আহমেদ বলেন, বর্তমান স্বৈরাচারী সরকারকে নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণ আন্দোলন করে অপসরাণ করা যাবে না। আওয়ামী লীগ যদি মনে করে, ২০১৪ সালের মতো আরেকটি নির্বাচন হবে, এটা হবে তাদের দিবা স্বপ্ন।
ঈদ নামাজ আদায় করা শেষে কাদের-মওদুদ নিজেদের এলাকার জনগণের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।










