রামাযানের এক মাসে আমাদের খাওয়া-দাওয়ার নিয়ম-কানুন ছিল ভিন্ন রকম। ঈদ-উল-ফিতর আসার সাথে সাথে আমরা আগের খাদ্যাভ্যাসে ফিরে যাই। একদিনেই বদলে যায় এক মাসের মেনে চলা নিয়ম-কানুন। যদি ঈদ-উল-ফিতরের খাওয়া-দাওয়ার নিয়ম পরিবর্তনের ফলে পরিপাক তন্ত্রের নানা জটিলতায় পড়ার সম্ভাবনা আছে। এর ফলে হতে পারে বদহজম, বমি, ডায়রিয়া, পেট ফাঁপা ইত্যাদি নানা সমস্যা। চিকিৎসকদের মতে, ঈদের দিন নিয়ন্ত্রিত খাওয়া-দাওয়া করলে এসব সমস্যা থেকে দূরে থাকা যাবে।






