চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নোংরা প্রচারণার মধ্যবর্তী নির্বাচন নির্ধারণ করবে ট্রাম্পের যোগ্যতা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০০ পূর্বাহ্ণ ০৬, নভেম্বর ২০১৮
আন্তর্জাতিক
A A
যুক্তরাষ্ট্র-মার্কিন মধ্যবর্তী নির্বাচন

যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন আজ। মেয়াদ পূর্ণ করে সরকারের বাকি দুই বছর আমেরিকা শাসনের যোগ্যতা ডোনাল্ড ট্রাম্পের আছে কিনা, তা নিশ্চিত হবে কংগ্রেসের সবগুলো আসনে ভোটের ফল প্রকাশের পর।

বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় ভোটগ্রহণ শুরু হবে।

এই নির্বাচনকে ঘিরে একের পর এক বর্ণবাদী হয়রানির অভিযোগ উঠছে। চলছে কাদা ছোড়াছুড়ি। ফলে এটি রূপ নিয়েছে সাম্প্রতিক সময়ের সবচেয়ে নোংরা নির্বাচনী প্রচারণায়।

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে পুলিশ হত্যাকারী অবৈধ অভিবাসী নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি বিজ্ঞাপন বন্ধ করে দিয়েছে দেশটির সম্প্রচার মাধ্যমগুলো।

অন্যদিকে ফ্লোরিডা ও জর্জিয়া অঙ্গরাজ্যে উল্লেখযোগ্য আফ্রিকান-আমেরিকান প্রার্থীদের টার্গেট করে চলছে বর্ণবাদী আক্রমণাত্মক বক্তব্যযুক্ত স্বয়ংক্রিয় ফোনকলের বন্যা।

মঙ্গলবারের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ পাওয়াটা প্রতিদ্বন্দ্বী সব দলের জন্যই খুবই জরুরি। একে দেখা হচ্ছে ট্রাম্পের সরকারের প্রতি আস্থা যাচাইকারী গণভোট হিসেবে।যুক্তরাষ্ট্র-মার্কিন মধ্যবর্তী নির্বাচন

Reneta

কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের (হাউজ অব রিপ্রেজেন্টেটিভস) ৪৩৫ আসনের সবক’টি এবং উচ্চকক্ষ সিনেটের ৩৫ আসনে নির্বাচন হবে। এছাড়াও ৩৯টি রাজ্যের গভর্নর নির্বাচনও হবে আজ। প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে আরও ২৪টি আসনে জিততে হবে বিরোধী ডেমোক্র্যাটদের। পাশাপাশি সিনেটের পূর্ণ নিয়ন্ত্রণেও ডেমোক্র্যাটদের বাড়তি দু’টি আসন প্রয়োজন।

উভয়কক্ষে ডেমোক্র্যাটরা নিয়ন্ত্রণ ফিরে পেলে ব্যাপক তদন্তের মুখে পড়তে পারেন বর্তমান রিপাবলিকান প্রেসিডেন্ট। ডেমোক্র্যাটরা জয়ী হলে মার্কিনীদের ওপর বিপর্যয় নেমে আসবে বলে ট্রাম্প অবশ্য হুঁশিয়ার করেছেন। আবার ওয়েস্ট ভার্জিনিয়ায় জনসভায়, অভিবাসীদের পৃথিবীর সবচেয়ে ‘জঘন্য’ মানুষ হিসেবে আখ্যায়িত করেছেন তিনি।

মধ্যবর্তী নির্বাচনে অগ্রীম ভোটেরও ব্যবস্থা রাখা হয়েছিল। বিবিসি জানিয়েছে, টেক্সাস অঙ্গরাজ্যে এবারের অগ্রীম ভোট ২০১৪ সালের অগ্রীম ভোটের সংখ্যাকে ছাড়িয়ে গেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডোনাল্ড ট্রাম্পলিড নিউজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কোন দলকে ইসি অমন কথা বলতে পারে?

পরবর্তী

আসতে পারে দীর্ঘ অবরোধের ঘোষণা

পরবর্তী
ঐক্যফ্রন্ট-বঙ্গবন্ধুর আদর্শ-বিএনপি-ঐক্যফ্রন্টের জনসভা-নির্বাচনী প্রচারণা-খামোশ

আসতে পারে দীর্ঘ অবরোধের ঘোষণা

আজ শ্যামা পূজা ও দীপাবলি

সর্বশেষ

দুই দিনের অভিযানে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৩,৫১২ মামলা

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকাসহ ৮ অঞ্চলে বজ্রবৃষ্টির সম্ভাবনা

জুলাই ১৯, ২০২৬

হবিগঞ্জে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ এবং বিতরণ

জুলাই ১৯, ২০২৬

বেলুচিস্তানে কেন আগুন? স্বাধীনতার আসল সুবিধাভোগী কে এবং নেপথ্যের ভূ-রাজনীতি

জুলাই ১৯, ২০২৬

মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এমবাপের

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT