চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেপাল চ্যাম্পিয়নদের উড়িয়ে ইতিহাসের পথে আবাহনী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৫৮ অপরাহ্ন ১৯, জুন ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

নেপালের ঘরোয়া লিগ চ্যাম্পিয়ন মানাং মার্সিয়াংদিকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে আবাহনী লিমিটেড। বিশাল জয়ে প্রথমবারের মতো এএফসি কাপের নকআউটে ওঠার সম্ভাবনা উজ্জ্বল করেছে বাংলাদেশের চ্যাম্পিয়নরা।

গ্রুপ ‘ই’ থেকে পাঁচ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আকাশী-নীলরা। একই দিনে ভারতেরই আরেক ক্লাব মিনার্ভা পাঞ্জাবের সঙ্গে ১-১ গোলে ড্র করে পয়েন্ট খুইয়েছে চেন্নাইয়িন এএফসি। তাতে টেবিলের শীর্ষ থেকে দুইয়ে নেমে গেছে ইন্ডিয়ান সুপার লিগের দলটি। পাঁচ ম্যাচে তাদের পয়েন্ট ৮। চার গোলের ব্যবধানে এগিয়ে আবাহনী। গ্রুপের শেষ ম্যাচে মিনার্ভার মাঠ থেকে জয় নিয়ে ফিরলেই ইতিহাস সৃষ্টি করবে জায়ান্টরা। ড্র হলেও খুব একটা ক্ষতি হবে না। সেক্ষেত্রে মানাংয়ের মাঠে তিনের বেশি গোলে জেতা চলবে না চেন্নাইয়িনের।

বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আবাহনী প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে ছিল। শুরুর ১১ মিনিটে ফরোয়ার্ড নাবিব নেওয়াজ জীবনের ডানপায়ের জোরাল শট বামপ্রান্ত দিয়ে মার্সিয়াংদি গোলরক্ষককে বোকা বানিয়ে ঠাই নেয় জালে।

গোল পেয়ে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে আকাশী-নীল বাহিনী। ৩৭ থেকে ৪১ মিনিটের মধ্যে অন্তত দুবার গোল পেতে পারতো দলটি। বিরতির ঠিক আগমূহুর্তে ব্যবধান দ্বিগুণ করেন কেভিন বেলফোর্ট। প্রথম গোলদাতা জীবনের দারুণ এক পাস কাজে লাগিয়ে ডি-বক্স থেকে নেয়া হাইতিয়ান ফরোয়ার্ডের শট ঢুকে যায় জালে।

আবাহনীর তৃতীয় গোলটি দুই রানার সম্মিলিত প্রচেষ্টার ফল। সোহেল রানার পাস থেকে ৬৩ মিনিটে বাঁ-পায়ের শটে গোল করেন মিডফিল্ডার জুয়েল রানা।

ম্যাচের ৭৫ মিনিটে সানডে চিজোবার কল্যাণে গোলের হালি পূর্ণ করে আবাহনী। এবারও নেপথ্যের নায়ক নাবিব নেওয়াজ জীবন। তার বাড়ানো বলে দূরহ কোণ থেকে শট নিয়ে গোল পান নাইজেরিয়ান ফরোয়ার্ড।

Reneta

একদম শেষ সময়ে মানাংয়ের জালে শেষ পেরেক ঠুকেছেন মামুনুল ইসলাম। অতিরিক্ত সময়ের পঞ্চম মিনিটে সানডে চিজোবার সহায়তায় প্রতিপক্ষকে বোকা বানান অভিজ্ঞ এ মিডফিল্ডার।

Jui  Banner Campaign
ট্যাগ: আবাহনী লিমিটেডএএফসি কাপ-২০১৯লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পাবনায় পুরাতন মামলায় গ্রেপ্তার এনসিপির যুবসংগঠন নেতা আসাদুল্লাহ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

মার্করাম ঝড়ে কিউইদের হারিয়ে টানা তিন ম্যাচে অপরাজেয় প্রোটিয়ারা

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন ১৭ ফেব্রুয়ারি

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশ ছেড়েছেন ফয়েজ আহমদ তৈয়্যব

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

বিশ্বকাপে হাত মেলাবে ভারত-পাকিস্তান? যা বলছেন দুই অধিনায়ক

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT