চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেপালে অনিশ্চিত হাজারো শিক্ষার্থীর ভবিষ্যত

মোস্তফা মল্লিক মোস্তফা মল্লিক
৩:৪৬ পূর্বাহ্ণ ০৫, মে ২০১৫
আন্তর্জাতিক
A A

নেপালে ৮০ বছরের ইতিহাসে সবচেয়ে বড় ভূমিকম্পের কারণে অনিশ্চিত হয়ে পড়েছে কয়েক হাজার শিশুর ভবিষ্যত। বেশিরভাগ স্কুল ভবন বিধ্বস্ত হওয়ায় বর্তমান পরিস্থিতিতে কেউ শিক্ষা কার্যক্রম শুরুর কথাই ভাবতে পারছে না।

শিক্ষার্থীরা বলছে, থাকার জায়গা আর পর্যাপ্ত খাবারের অভাবের সঙ্গে শিক্ষা জীবন নিয়েও তারা চিন্তিত।

কাঠমান্ডুর পাশের জেলা ললিতপুরের আদর্শ স্কুল এন্ড কলেজে সরেজমিন গিয়ে দেখা যায়, আশপাশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে কিছুটা কম ক্ষতি হওয়ায় সেখানেই আশ্রয় কেন্দ্র খুলেছে নেপাল সরকার। বাংলাদেশ সেনাবাহিনীও চিকিৎসা কেন্দ্র পরিচালনা করছে ওই স্কুল মাঠ থেকে।

নেপালে শিক্ষা কার্যক্রম এখন পুরোপুরি বন্ধ। স্বাভাবিক জীবনযাত্রা শুরু না হওয়া পর্যন্ত শিক্ষার পরিবেশও স্বাভাবিক হবে না বলে সবাই মনে করছেন।

তবে শিক্ষার্থীর‍া অনেকে আশ্রয় কেন্দ্র থেকেই স্কুলে যেতে চায়। তাদের কেউ কেউ বলেছে, ত‍াদের এখন স্কুল নেই, স্কুল ভবন ধসে গেছে। কিন্তু তারা স্কুলে যেতে চায়।

আবার অনেকে বলছে, তারা ঠিকভাবে খেতেই পাচ্ছে না। তারা স্কুলে গিয়ে তারা কী করবে!

বাংলাদেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া এক শিক্ষার্থী ভূমিকম্পের পরপরই দেশে ফিরে গিয়ে বাংলাদেশী চিকিৎসা কেন্দ্রের সঙ্গে যুক্ত হয়েছেন। তিনি বলেন, বিধ্বস্ত কাঠমান্ডুর মতোই এখন বিধ্বস্ত তাদের শিক্ষা কার্যক্রম।

বিশ্বের বিভিন্ন দেশ তাদের  বিপদের সময় সাহায্য করেছে বলে সবাইকে তিনি ধন্যবাদ জানান। তবে সবকিছুর সঙ্গে তাদের শিক্ষার ভয়াবহ যে ক্ষতি হয়েছে সেখান থেকে ঘুরে দাঁড়াতে অনেক সময় লাগবে বলে মনে করছেন তিনি।।

নেপালের ভূমিকম্পে বহু মানুষের নিহত হওয়ার পাশাপাশি আহতদের সংখ্যা লাখের ওপর ছাড়িয়ে যাবে বলে ধারণা করছে নেপালের স্বাস্থ্য বিভাগ। আহতদের মধ্যে বড় একটি অংশ হলো স্কুল শিক্ষার্থী।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

চট্টগ্রামে ব্যাটারি রিক্সা চলাচল বন্ধ ঘোষণা

পরবর্তী

পাশাপাশি কেবিনে মির্জা ফখরুল ও লতিফ সিদ্দিকী

পরবর্তী

পাশাপাশি কেবিনে মির্জা ফখরুল ও লতিফ সিদ্দিকী

স্বাস্থ্য পরীক্ষা শেষে আবার কারাগারে মির্জা ফখরুল

সর্বশেষ

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT