ভারতের মতো ট্রানজিট সুবিধা নিয়ে প্রটোকল চুক্তি করতে চায় নেপাল। এ নিয়ে সকালে সচিবালয়ে নৌ পরিবহন সচিব অশোক মাধব রায়ের সঙ্গে বৈঠক করেছে নেপালের একটি প্রতিনিধি দল।
ঘণ্টাব্যাপি অনুষ্ঠিত বৈঠকে নেপালের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সে দেশের মুখ্য সচিব সমলাল সুবেদী।
পরে নৌ পরিবহন সচিব সাংবাদিকদের জানান, নৌ, সড়ক ও রেলপথের মধ্যে ট্রানজিট হিসাবে কোন রুটটি বেশি সুবিধাজনক তা খতিয়ে দেখার জন্য একটি কারিগরি কমিটি গঠন করা হয়েছে।
আগামী ৩ মাসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।







