চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেপালি তরুণের মাথা কামিয়ে ‘জয় শ্রী রাম’ শ্লোগান দেয়ানোর অভিযোগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪৮ অপরাহ্ণ ১৭, জুলাই ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক, এইচটি বাংলা
A A

এক নেপালি তরুণ নাগরিকের মাথা কামিয়ে, মাথায় কালি দিয়ে রাম নাম লিখে তাকে দিয়ে জোর করে নেপাল-বিরোধী স্লোগানের পাশাপাশি ‘জয় শ্রী রাম’ বলতে বাধ্য করানোর অভিযোগ উঠল বারাণসীর সংগঠন ‘বিশ্ব হিন্দু সেনা’র বিরুদ্ধে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্থান টাইমস এ তথ্য জানিয়েছে।

হিন্দুস্থান টাইমস জানিয়েছে, নেপালি তরুণকে হেনস্থার ভিডিওটি সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন ‘বিশ্ব হিন্দু সেনা’র আহ্বায়ক অরুণ পাঠক। নিজের ফেসবুক প্রোফাইলে ভিডিওটি পোস্ট করার পরেই শুরু হয়েছে বিতর্কের ঝড়।

Banglabid

ভিডিওতে দেখা গেছে, অজ্ঞাতপরিচয় ওই নেপালি তরুণকে দেখা গিয়েছে নদীর ধারে একটি বন্ধ ম্যানহোলের উপরে বসে আছেন। তাকে দিয়ে নেপালের প্রধানমন্ত্রী কেপি ওলি এবং নেপালের বিরুদ্ধে স্লোগান দিতে বাধ্য করা হয়েছে। হিন্দু সেনা সদস্যদের চাপে, ভারতে নেপালের নাগরিকদের জীবনযাপনের সুযোগ করে দেওয়ার জন্য তিনি নেপালি ভাষায় ভারত সরকারকে ধন্যবাদ জানিয়েছেন। এর পর সদস্যদের বলে দেওয়া স্লোগান ‘জয় শ্রী রাম’ ও ‘ভারত মাতা কি জয়’ বার বার চেঁচিয়ে বলেছেন ওই তরুণ।

প্রসঙ্গত, সম্প্রতি ‘নেপালেই আসল অযোধ্যা ছিল’ বলে বিতর্কের সূত্রপাত করেন নেপালের প্রধানমন্ত্রী কে পি ওলি। তারই জেরে নেপালের নাগরিককে এমন হেনস্থা করা হয়েছে জানিয়ে ফেসবুকে অরুণ পাঠক নিজের ও তাঁর সংগঠনের এই পদক্ষেপের সমর্থনে যুক্তি দিয়েছেন।

হিন্দুস্থান টাইমসের প্রতিবেদন আরও বলা হয়, অরুণ পাঠক তার ভক্তকূলকে উস্কানি দিয়েছেন যাতে, নেপালের কোনও নাগরিককে হাতের কাছে পেলে তাদের মাথা কামিয়ে রাম নাম লিখে দিতে হবে। এভাবেই নেপালের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বার্তা দেওয়া জরুরি বলেও দাবি বারাণসীর হিন্দুত্ববাদী নেতার।

Reneta

শুক্রবার বারাণসী পুলিশ জানিয়েছে, ঘটনায় বেলুপুর থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে। তার ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ।

সোশ্যাল মিডিয়ায় নেপালের নাগরিকের হেনস্থার ভিডিয়ো দেখে অনেকেই সমালোচনা করেছেন। কেউ কেউ আশঙ্কা প্রকাশ করেছেন, এর জেরে এবার কাঠমান্ডুর সুপ্রাচীন পশুপতিনাথ মন্দিরের হিন্দু পুরোহিতদেরও তাড়াতে পারে নেপাল সরকার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জয় শ্রী রাম
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আবারও উপস্থাপনায় সিঁথি

পরবর্তী

করোনাকালেই তিন দিনব্যাপী চলচ্চিত্র উৎসব

পরবর্তী

করোনাকালেই তিন দিনব্যাপী চলচ্চিত্র উৎসব

খেয়াল করেছি, মানুষ আমাকে 'আগুন' বলে সম্বোধন করে: রিয়া

সর্বশেষ

চার দিনের বিরতি দিয়ে এশিয়ান গেমসের প্রস্তুতি শুরু বাংলাদেশের

আগস্ট ২০, ২০২৬

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তৃতীয় বাংলাদেশের মাহমুদুল হাসান আশরাফী

আগস্ট ২০, ২০২৬

আমার মনে হয় না এবছর বিপিএল হবে: তামিম

আগস্ট ২০, ২০২৬

ভালুকায় প্রকৃতি ও জীবন ক্লাবের নতুন কমিটি

আগস্ট ২০, ২০২৬

দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম শেষে বঙ্গভবনে মির্জা ফখরুল

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT