চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাকালেই তিন দিনব্যাপী চলচ্চিত্র উৎসব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০৬ অপরাহ্ণ ১৭, জুলাই ২০২০
বিনোদন
A A

করোনাকালীন দুর্যোগের মধ্যেই আত্মপ্রকাশ করছে ‘ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ুথ ফিল্ম ফেস্টিভ্যাল ২০২০’। তিন দিনব্যাপী এই চলচ্চিত্র উৎসবটি শুরু হবে ২৯ জুলাই।

দুর্যোগ বাস্তবতাকে মাথায় রেখে তিন দিনব্যাপী এই উৎসবের সকল কার্যক্রম অনুষ্ঠিত হবে অনলাইন প্লাটফর্মে।

এটি আয়োজন করেছে তরুণ চলচ্চিত্র নির্মাতাদের প্লাটফর্ম ‘স্টেপ ফর সিনেমা’। উৎসব কমিটির চেয়ারপারসন অনন্যা রুমা এবং উৎসব পরিচালক দীপান্ত রায়হানের স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, উৎসবে অংশ নিতে ইতোমধ্যে সারাবিশের ৪৫টি দেশের ৬৫৬টি চলচ্চিত্র জমা পড়েছে। নানান ভাষা, দেশ ও সংস্কৃতির এইসব চলচ্চিত্র থেকে বাছাইকৃত চলচ্চিত্রগুলি উৎসবে প্রদর্শনের জন্য মনোনয়ন করা হবে। মনোনয়নের কাজে যুক্ত আছেন বাংলাদেশ, ভারত ও ইরানের এক ঝাঁক তরুণ নির্মাতা।

প্রথমবারের উৎসবে শ্রেষ্ঠ চলচ্চিত্র, শ্রেষ্ঠ পরিচালক, শ্রেষ্ঠ অভিনয় শিল্পী, শ্রেষ্ঠ বাংলা চলচ্চিত্র, শ্রেষ্ঠ চিত্রনাট্য, শ্রেষ্ঠ নিরীক্ষামূলক চলচ্চিত্র এবং শ্রেষ্ঠ চিত্রগ্রহণ বিভাগে পুরস্কার প্রদান করা হবে। এছাড়াও বাংলাদেশের একজন খ্যাতিমান নির্মাতাকে আজীবন সম্মাননায় ভূষিত করবে উৎসব কর্তৃপক্ষ।

চলচ্চিত্র প্রদর্শনী এবং পুরস্কার বিতরণ ছাড়াও উৎসবের অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে নবীন-প্রবীণ নির্মাতাদের অংশগ্রহণে ভার্চুয়াল সেমিনার এবং আলোচনাসভা। সেমিনার এবং আলোচনাসভা পরিচালনা করবেন নির্মাতা শামীম আখতার, শবনম ফেরদৌসি, সাদিয়া খালিদ রীতি।

Reneta

উৎসবে দুইটি বিভাগে বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন, অভিনেতা তারিক আনাম খান, সংগীত শিল্পী এসআই টুটুল, নির্মাতা শাহনেওয়াজ কাকলীসহ কানাডা, ইরান, তুরস্ক, নেপাল, ম্যাক্সিডোনা এবং ভারতের আরও সাতজন নির্মাতা।

স্টেপ ফর সিনেমা’র ওয়েবসাইট, ফেসবুক পেজ ছাড়াও উৎসবের সকল আয়োজন দেখা যাবে দর্শক শ্রোতা পাঠক ফোরাম, চিন্তাশালা, লন্ডনভিত্তিক বাংলা সংবাদপত্র বাংলামেইল অনলাইন, ফ্রাইডে থিয়েটার এবং ট্যুরিস্ট ক্লাব বাংলাদেশের ফেসবুক পেজে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এসআই টুটুলতারিক আনামশাহনেওয়াজ কাকলী
শেয়ারTweetPin

সর্বশেষ

​যবিপ্রবির প্রথম বর্ষের ওরিয়েন্টেশন ও ক্লাস শুরু ১৫ জুলাই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘বিদেশী’ ঘোষণার প্রক্রিয়াটি অবশ্যই ন্যায্য, আইনানুগ এবং যুক্তিসঙ্গত হতে হবে: ভারতের সুপ্রিম কোর্ট

জুলাই ১৩, ২০২৬

গোলের আগে বল ‘ক্যামেরার তারে’ লাগার প্রমাণ পায়নি ফিফা

জুলাই ১৩, ২০২৬

চলতি অর্থবছরে ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী

জুলাই ১৩, ২০২৬

এবার ৬৪ দলের বিশ্বকাপ আয়োজনে চোখ ফিফার

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT