ক্রিকেট

নেদারল্যান্ডসকে উড়িয়ে জিতল বাংলাদেশ

বিশ্বকাপ বাছাই প্রস্তুতি

নেদারল্যান্ডসকে উড়িয়ে জিতল বাংলাদেশ

ফাইল ছবি

টি-টুয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে নামার আগে গা গরমের একটা সুযোগ এসেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দলের সামনে। সুযোগটা দারুণভাবেই কাজে লাগাল সালমা খাতুনের দল। নেদারল্যান্ডস নারী ক্রিকেট দলকে দাঁড়াতেই না দিয়ে উড়িয়ে দিয়েছে ১০ উইকেটের বিশাল ব্যবধানের জয়ে।

স্কটল্যান্ডের আরব্রোথ স্পোর্টস ক্লাবে প্রথমে ব্যাট করতে নামা নেদারল্যান্ডস ১৭ ওভার পর্যন্ত খেলে অলআউট হয় মাত্র ৫১ রানে। বাংলাদেশের হয়ে ২টি করে উইকেট নেন ফাহিমা খাতুন, খাদিজা তুল কুবরা ও শায়লা শারমিন।

জবাবে মাত্র ৬.৩ ওভারেই টি-টুয়েন্টি ম্যাচ জিতে নেন টিম টাইগ্রেসের দুই ওপেনার সানজিদা ইসলাম ও আয়েশা রহমান। ২৭ বলে ২৪ করেন সানজিদা। আয়েশার ব্যাটে এসেছে ১৮।

৩১ আগস্ট থেকে শুরু হবে বাছাই পর্ব। উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে বাংলাদেশ।

বিষয়:নারী টি-টুয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশ নারী ক্রিকেট দল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…