অন্যান্য

নেত্রকোণায় স্বামী-স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা

নেত্রকোণায় স্বামী-স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা

নেত্রকোণা জেলার দুর্গাপুর উপজেলার মধ্যবাজারের এক ব্যবসায়ী ও তার স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার ভোর রাতে এ খুনের ঘটনা ঘটে।

নিহতরা হলেন দুর্গাপুর পৌর শহরের মধ্যবাজারের সুবর্ণা বস্ত্রালয়ের মালিক অরুণ কুমার সাহা (৭৪) ও তার স্ত্রী হেনা রাণী সাহা (৬৫)।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম খান চ্যানেল আই অনলাইনকে বলেন, ভোর রাতে এ দম্পতিকে কে বা কারা খুন করেছে। পুলিশ জানতে পারলে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

তিনি আরো বলেন, এ ঘটনায় কেউ মামলা করেনি। কাউকে আটক করাও হয়নি। তবে ধারনা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের হিসেবে তাকে খুন করা হয়েছে।

এলাকায় উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে।

বিষয়:খুন জোড়া খুন নেত্রকোনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…