নেত্রকোণার মোহনগঞ্জে নির্মাণ হচ্ছে দৃষ্টিনন্দন শিশু পার্ক। প্রায় ১৯ কোটি ৪৪ লাখ টাকা ব্যয়ে প্রকল্পটির নির্মাণ কাজ শেষ হলে মোহনগঞ্জসহ আশপাশের বিভিন্ন উপজেলার হাজার হাজার শিশুর সুস্থ আনন্দ-বিনোদনের সুযোগ সৃষ্টি হবে। আর পৌরসভার এ উদ্যোগ ঘিরে শিশু-কিশোর-বয়স্কদের সুস্থ চিত্তবিনোদন ও মননশীলতার বিকাশের স্বপ্ন দেখছেন নেত্রকোণাবাসী।







